টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে চেকপোস্টে তল্লাশির সময় এপিবিএন পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকার স্থানীয় কয়েকজন যুবক এ হামলা চালান। এতে পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আহতরা পুলিশ সদস্যরা হলেন, এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীর।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন প্রবেশ করছিলেন। চেকপোস্টে তল্লাশিকালে সিএনজিচালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে জিয়াবুল ও আব্দুল আলিমের তর্কাতর্কি হয়। একপর্যায়ে এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীরকে মারধর শুরু করেন ওই দুই যুবক। পরবর্তীতে তাদের আরও কয়েকজন সহযোগী লাঠি নিয়ে হামলা করেন। হামলার অভিযুক্তরা পালিয়ে যায়।

উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় জিয়াবুল ও আব্দুল আমিনসহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন। এসময় পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। ২৬ দিন পর সেই অনশন ভেঙেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই)…

    Continue reading
    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে ভারতের দিল্লিতে ব্যাপক আন্দোলন অব্যাহত রয়েছে। এর মধ্যেই আন্দোলনস্থল যন্তর মন্তরের দেড় কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র…

    Continue reading

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে