দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে ভারতের দিল্লিতে ব্যাপক আন্দোলন অব্যাহত রয়েছে। এর মধ্যেই আন্দোলনস্থল যন্তর মন্তরের দেড় কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনগত রাতের মধ্যে ব্যাপক ধরপাকড়ের শঙ্কা প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তবে রাতে আন্দোলন দমনে অভিযান চালানো হবে- শিক্ষার্থীদের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে দিল্লি পুলিশ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এমন কোনো পরিকল্পনা তাদের নেই ও জনগণকে ‘বিভ্রান্তিকর’ ও ‘যাচাইবিহীন’ তথ্য ছড়ানো বা প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংস ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৩ জুলাই) যন্তর মন্তরের দেড় কিলোমিটারের মধ্যে বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এর আগে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) রাত থেকেই প্রতিবাদস্থলের চারপাশে শক্তিশালী মোবাইল জ্যামার চালু করে রাখা হয়েছিল।

কন্ট্রাক্ট ও সেন্ট্রাল দিল্লিতে একাধিক সহিংসতার ঘটনার পর কেন্দ্র সরকার এই কঠোর সিদ্ধান্ত নেয়। এসব সহিংসতায় অন্তত ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে এসিপি পদমর্যাদার দুই উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) পার্শ্ববর্তী কনট প্লেসে আন্দোলনরত জনতা র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‌্যাফ) ৪৫ বছর বয়সী এক সদস্যের ওপর লাঠি ও তলোয়ার নিয়ে হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে বলে অভিযোগ ওঠে।

সিজেপি-র আন্দোলন ঘিরে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা স্থগিতের এই আদেশ এলো। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় প্রতিবাদ অঞ্চল ও এর আশপাশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া যায়। পরিস্থিতি সামলাতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সংঘাতের সময় এসিপি পদমর্যাদার দুই কর্মকর্তাসহ কমপক্ষে ৬ জন পুলিশ সদস্য আহত হন।

সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই বন্ধ কনট প্লেসের সব দোকানপাট ও রেস্তোরাঁ

অন্যদিকে, থমথমে নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (এনডিটিএ) এক জরুরি পরামর্শ বা নির্দেশনার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যেই বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেস তথা রাজীব চকের সব দোকানপাট, অফিস ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের কাছ থেকে টেলিফোনে নির্দেশনা পাওয়ার পর ব্যবসায়ীদের এই সংগঠনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য এই বিশেষ নির্দেশিকা জারি করে। চলমান সিজেপি আন্দোলনের কারণে কনট প্লেসের আশপাশে ‘সংকটময় পরিস্থিতি’ উল্লেখ করে ব্যবসায়ী সংগঠনটি সব দোকান মালিক, অফিস ও রেস্তোরাঁগুলোকে নির্দেশ মেনে ব্যবসা স্থগিত রাখার আহ্বান জানায়।

পরামর্শ বা অ্যাডভাইজরিতে বলা হয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা, সম্পত্তির ক্ষয়ক্ষতি কিংবা সাধারণ মানুষের হতাহত হওয়া এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এনডিটিএ প্রতিনিধিরা জানিয়েছেন যে, কনট প্লেস ও এর আশপাশের এলাকায় বিপুল লোকসমাগম এবং মারাত্মক ভিড়ের ব্যাপারে এনডিএমসি তথ্য দেওয়ার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মচারী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল ভার্গব বলেন, কনট প্লেসে বিপুল লোকসমাগম হয়েছিল এবং হাজার হাজার মানুষ এই এলাকায় জড়ো হচ্ছিলেন। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এবং আমাদের কর্মী ও গ্রাহকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে একটি পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমরা দোকানপাট যথাসম্ভব দ্রুত বন্ধ রাখার সিদ্ধান্ত নেই।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর