ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে তারা এ অনশনে বসেন।

আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের জন্য আহ্বান জানাচ্ছেন ছাত্র কল্যাণ পরিচালক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াস আক্তারসহ শিক্ষকরা।

এক দফা দাবি পূরণে শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম সোমবার বিকেল ৩টায় শেষ হয়। 

এর আগে রোববার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিংয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী সৈকত এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইইএম) বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।

অপরদিকে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে কুয়েটে চলমান সংকট আলোচনার টেবিলে বসে সমাধান করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র কল্যাণ পরিচালক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার, সহকারী ছাত্র কল্যাণ পরিচালক রাজু আহমেদ ও ইইই বিভাগের অধ্যাপক মো. আশরাফুল গণি ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে ছাত্র কল্যাণ পরিচালকরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা আলোচনার টেবিলে বসুন, আলোচনা করুন, আশা করি, সমস্যার সমাধান হবে। এতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।

আলোচনার প্রস্তাব নিলেও আমরণ অনশন কর্মসূচিতে থেকে সরে না এসে অনশনে বসেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটে ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খোলার ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত দুইদিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন। শিক্ষার্থীরা মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে নিজেরাই একের পর এক হলের তালা ভেঙে প্রবেশ করেন।

উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার (১৩ এপ্রিল) বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা।  

  • Related Posts

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা এখন জোরালো। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে।…

    Continue reading
    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও সরকারের দুর্নীতির অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংলাপে বসতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। জানা গেছে, বৃহস্পতিবার…

    Continue reading

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প