১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো পাঞ্জাব

বৃষ্টির কারণে আইপিএলে টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয় ১৪ ওভারের লড়াইয়ে। সে লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেট আর ১১ বল হাতে রেখে সহজেই হারিয়েছে পাঞ্জাব কিংস।

এই জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে স্রেয়াশ আইয়ারের দল। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট এখন তাদের। সমান ম্যাচে তৃতীয় হারে চারে নেমে গেছে বেঙ্গালুরু।

১৪ ওভারে লক্ষ্য ছিল ৯৬ রানের। রান তাড়ায় ছোট ছোট ইনিংসে এগিয়ে গেছে পাঞ্জাব। প্রিয়ানশ আরিয়া ১১ বলে ১৬, প্রভসিমরান সিং ৯ বলে ১৩, জশ ইংলিশ ১৭ বলে ১৪ করে আউট হন।

এরপর নেহাল ওয়াধেরা ঝড় তুলে দলকে সহজ জয় এনে দেন। ১৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন মার্কাস স্টয়নিস (২ বলে ৭*)।

এর আগে টিম ডেভিডের এক প্রান্ত ধরে করা দুর্দান্ত ফিফটিতে ১৪ ওভারে ৯ উইকেটে ৯৫ রান তোলে বেঙ্গালুরু। টিম ডেভিড শেষ ওভারে তিন ছক্কাসহ ২৬ বলে করেন অপরাজিত ৫০ রান।

বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু। ফিল সল্ট (৪), বিরাট কোহলি (১), লিয়াম লিভিংস্টোনরা (৪) দাঁড়াতে পারেননি। ১৮ বলে ২৩ করেন অধিনায়ক রজত পাতিদার।

৪২ রানে ৭টি আর ৬৩ রানে ৯ উইকেট হারিয়ে বসেছিল বেঙ্গালুরু। সেখান থেকে টিম ডেভিড একপ্রান্ত ধরে দলকে একশর কাছাকাছি নিয়ে যান।

অর্শদিপ সিং, মার্কো জানসেন, ইয়ুজবেন্দ্র চাহাল আর হারপ্রিত ব্রার নেন দুটি করে উইকেট।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট