অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ

ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে সংরক্ষিত কোটায় বরাদ্দ প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কেন?

গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ডসভায় শুভসহ আরও কয়েকজনকে প্লট বরাদ্দের সিদ্ধান্ত হয়। এরপর ওই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত ফি জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন। কিন্তু সময়ের অভাবে তিনি এ প্লট রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারেননি। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় বদলে যায় অনেক হিসাব-নিকাশ। রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ প্লটগুলো নিয়ে নতুন চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে অভিনেতা আরিফিন শুভ ও চলচ্চিত্র প্রযোজক লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক।

আরিফিন শুভর প্লট বাতিলের বিষয়টি নিয়ে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেন, বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংরক্ষিত কোটায় বরাদ্দ করা প্লট বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে সাধারণ নিয়মে বরাদ্দ কোনো প্লট বাতিল হচ্ছে না।’

ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন আরিফিন শুভ। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পর্দায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নিয়েছিলেন তিনি। তবে চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার পুরস্কার হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দেওয়া হয় ১০ কাঠা প্লট, যার বাজারমূল্য ১০ কোটি টাকারও বেশি। একইভাবে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার প্রযোজক লিটন হায়দারও পূর্বাচলে ৩ কাঠা প্লট পেয়েছিলেন।

প্লট বাতিল ঠেকাতে আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন কি না জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি শুভ।

এখন পর্যন্ত আরিফিন শুভ অভিনীত ও মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশে ‘নূর’, ‘নীলচক্র’সহ শুভর বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া বেশ কয়েকটি ভারতীয় সিরিজ ও সিনেমায় তার অভিনয়ের কথাও জানা গিয়েছিল, যেগুলোর কোনো কোনোটার শুটিং শিগগির শুরু হবে আবার প্রস্তুত হয়ে থাকা ছবি মুক্তিও পাবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প