হায়দরাবাদকে সহজেই হারালো মুম্বাই

ঘরের মাঠের মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াই করতে পারলো না সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের দলকে ৪ উইকেট আর ১১ বল হাতে রেখে সহজেই হারালো হার্দিক পান্ডিয়ার মুম্বাই।

লক্ষ্য খুব বড় ছিল না, ১৬৩ রানের। রোহিত শর্মার ব্যাটে রান তাড়ায় ভালো সূচনা পায় মুম্বাই। ১৬ বলে ৩ ছক্কায় ২৬ রান করে দিয়ে যান রোহিত। আরেক ওপেনার রায়ান রিকেলটন ২৩ বলে করেন ৩১।

এরপর দলকে অনেকটা পথ এগিয়ে দেন উইল জ্যাকস আর সূর্যকুমার যাদব। ১৫ বলে দুটি করে চার-ছক্কায় ২৬ আসে সূর্যের ব্যাট থেকে। জ্যাকস ২৬ বলে করেন ৩৬ রান।

জ্যাকস ফেরার পর যেন রান তাড়া আরও সহজ হয়ে যায় মুম্বাইয়ের। হার্দিক পান্ডিয়া নেমেই মারা শুরু করেন। ৯ বলে ৩ চার আর ১ ছক্কায় ২১ রান করে যখন ফেরেন হার্দিক, মুম্বাইয়ের জয়ের জন্য তখন দরকার মাত্র ১ রান। তিলক ভার্মা ১৭ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

প্যাট কামিন্স ২৬ রানে ৩টি আর ইশান মালিঙ্গা ৩৬ রানে নেন ২টি উইকেট।

এর আগে মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস থেমে যায় ৫ উইকেটে ১৬২ রানেই।

অথচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল হায়দরাবাদ। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটেই তোলে ৪৬ রান। ট্রাভিস হেডের সঙ্গে ৪৫ বলে ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেরেন অভিষেক শর্মা। ২৮ বলে তার ব্যাট থেকে আসে ৪০ রান।

তিন নম্বরে নেমে ইশান কিশান আউট হন ৩ বলে ২ করেই। টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার মারকুটে এই ব্যাটার ২৯ বল খেলে করেন ২৮। ৮২ রানে ৩ উইকেট হারায় হায়দরাবাদ। এরপরই রানের গতি কমে যায়।

জুটি গড়ার চেষ্টা করেন নিতিশ কুমার রেড্ডি আর হেনরিখ ক্লাসেন। কিন্তু সেই জুটিতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান উঠেনি। ৩৩ বলে আসে ৩১ রান। রেড্ডি ২১ বলে ১৯ করে সাজঘরের পথ ধরেন। ক্লাসেন তখন ২০ বলে ১৫ রানে।

সেট হয়ে অবশ্য হাত খোলেন ক্লাসেন। ২৮ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলে বুমরাহর বলে বোল্ড হন তিনি। ইনিংসের তখন আর ১১ বল বাকি।

শেষদিকে অনিকেত ভার্মা ৮ বলে ২ ছক্কায় ১৮ আর প্যাট কামিন্স ৪ বলে ১ ছক্কায় অপরাজিত ৮ রান করে দলকে ১৬২ রানে পৌঁছে দেন।

মুম্বাইয়ের উইল জ্যাকস ১৪ রানে শিকার করেন ২টি উইকেট।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প