কুমিল্লায় রাতে পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল

হাবিবুর রহমান মুন্না।।

সচিবালয়ে নাটকীয় বৈঠক ও কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত পৌনে ৯টায় কোটবাড়ি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যামপাসের জামতলায় এ মিছিল করেন তারা।

মিছিলটি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের জামতলার রাস্তা প্রদক্ষিণ করে এসে শেষ হয়। এ সময় তাদের ‘তুমি কে, আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘কুমিল্লায় আমার ভাই-বোনদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘এসি রুমে বৈঠক, আর নয় আর নয়’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘নাটকীয় মিটিংয়ের কারণ কি কারণ কি?’ স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষ এক সংক্ষিপ্ত সমাবেশে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পলিটেকনিকের আহবায়ক আলআমিন বলেন, আজ সচিবালয়ে আমাদের সঙ্গে নাটক করা হয়েছে। সেখানে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে।

আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা আজ রাতের মধ্যে সিদ্ধান্ত নিন, পদত্যাগ করবেন, নাকি দাবি মেনে নেবেন। যদি দাবি না মানেন তাহলে আগামীকাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়ে যাবে।

এ সময় তিনি জানান, আমাদের পরবর্তী কর্মসূচি রাত ১০টার মধ্যে কেন্দ্রীয় কমিটি ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক করে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিকেল ৩টার দিকে বেরিয়ে তারা বলেন, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন।

ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষার্থীরা। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ‘রেলপথ ব্লকড’ কর্মসূচি শিথিল করেন।
তার আগে বুধবার (১৬ এপ্রিল) ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় ঘন্টা অবরোধ করে রাখেন তারা। এছাড়াও সারা দেশে পলিটেকনিকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প