বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হলো শান্তদের

পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্টে সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করে বাংলাদেশ ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেট এবং পরেরটিতে ৬ উইকেটে শান মাসুদের দলকে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

সিরিজ জয়ের পরই বাংলাদেশ দলকে ফোন করে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি তখন জানিয়েছেন, দেশে ফিরলে ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হবে।

বিকেলেই পাকিস্তান থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয় বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই হয়ে রাত ১১টা নাগাদ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় নাজমুল হাসান শান্তর দল।

দুই ভাগে দেশে আসার কথা ক্রিকেটারদের। এর মধ্যে অধিনায়ক শান্ত, কোচ চন্ডিকা হাথুরুসিংহদের নিয়ে প্রথম এবং বড় অংশ ঢাকায় পৌঁছে যায়। এদের মধ্যে ছিলেন জমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরা।

রাত ১১টায় বিমানবন্দরে ফুল দিয়ে পাকিস্তানবিজয়ী বীরদের বরণ করে নেয় বিসিবি। বিসিবি পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার আহমেদ মিঠু ও ফাহিম সিনহা উপস্থিত ছিলেন এ সময়। কোচ চন্ডিকা হাথুরুসিংহকেও ফুলের মালা পরিয়ে দেয়া হয়।

আরেক গ্রুপ দোহা হয়ে ঢাকায় আসার কথা। তারা পৌঁছাবেন রাত ২টা ১৫ মিনিটে। তবে দেশে ফিরে আসেননি সাকিব আল হাসান। তিনি পাকিস্তান থেকে চলে যাবেন কাউন্টি ক্রিকেট খেলতে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প