কানাডায় পহেলা বৈশাখ উদযাপন

কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং কানাডা সরকারের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা সংগীতের সুরের মূর্ছনায় আগত অতিথিরা পান্তা ভাত, খিচুড়ি ও মুড়ি-মুড়কিসহ নানা ধরনের পিঠা ও বাঙালি খাবার উপভোগ করেন। অনুষ্ঠানস্থলে জামদানি শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা সামগ্রী নিয়ে একটি মনোজ্ঞ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

অতিথিরা মেহেদির নকশায় নিজেদের হাত রাঙিয়ে নেন এবং একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। এই আয়োজন ছিল এক আত্মিক মিলনমেলা—যা মনে করিয়ে দেয়, সংস্কৃতি যখন ভাগাভাগি করা হয়, তখন তা হয়ে ওঠে সংযোগের অনন্য মাধ্যম।

স্বাগত বক্তব্যে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহান বলেন, এই দিনটি কেবল উৎসবের নয়— এটি বাংলাদেশিদের আশাবাদ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

এই মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কানাডাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যমূলক পহেলা বৈশাখের উৎসব তুলে ধরা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পিঠা ও পহেলা বৈশাখের সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি