আর্জেন্টাইন তারকার জোড়া গোলে শিরোপা লড়াইয়ে অ্যাতলেতিকো

স্প্যানিশ লা লিগার শিরোপা হয়তো শেষ পর্যন্ত অ্যাতলেতিকো মাদ্রিদ জিততে পারবে না। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে অনেকটাই পিছিয়ে তারা। এই ব্যবধান শেষ পর্যন্ত ঘোচানো যাবে কি না সন্দেহ। তবুও, যতক্ষণ সম্ভাবনা আছে, ততক্ষণ তো লড়াই চালিয়ে যাওয়া যায়।

সে লক্ষ্যেই দিয়েগো সিমিওনের শিষ্যরা লড়াই করছে লা লিগায় এবং সে ধারাবাহিকতায় সোমবার রাতে রিয়াল ভায়াদোয়িদকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে অ্যাতলেতিকো। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।

এ জয়ে স্প্যানিশ লা লিগায় তৃতীয় স্থানই ধরে রেখেছে অ্যাতলেটিকো। ৩১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। রিয়াল ভায়াদোয়িদ টেবিলের একেবারে শেষ দল। ৩১ ম্যাচে তাদের অর্জন কেবল ১৬ পয়েন্ট।

জোড়া গোলদাতা আলভারেজ ম্যাচ শেষে বলেন, ‘এই তিন পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে। পরের ম্যাচ নিয়ে (আগামী শনিবার লাস পালমাসের বিপক্ষে) এখন আমরা ভাবছি এবং ফোকাস করছি। আপাততত এটাই।’

জোড়া গোলের পর হ্যাটট্রিক করার সুযোগ ছিল আলভারেজের। কিন্তু পারলেন না। এ নিয়ে তিনি বলেন, ‘আমি আরও কিছু সুযোগ পেয়েছিলাম হ্যাটট্রিক করার। তবে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, আমরা জিততে জানি। কোনো কোনো ক্ষেত্রে একটু কঠিন হয়। তবে আমরা সেই কঠিন অবস্থা কাটিয়ে উঠি।’

স্টাডিও মেট্রোপলিটানোয় শুরুতেই গোল করে এগিয়ে যায় সফরকারী ভায়াদোয়িদ। ২১তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোলটি করেন মামাদু সিলা। তবে অ্যাতলেতিকো গোল পেতে খুব বিলম্ব হয়নি। ২৫তম মিনিটেই পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট কিক নেন আলভারেজ।

২ মিনিট পর আবারও গোল। এবার গোলদাতা আরেক আর্জেন্টাইন জিউলিয়ানো সিমিওনে। ৩-১ গোলে এগিয়ে যায় অ্যাতলেতিকো। দ্বিতীয়ার্ধের ১১ মিনিট যাওয়ার পর (৫৬তম মিনিটে) একটি গোল শোধ করে দেয় ভায়াদোয়িদের জাভি সানচেজ। ৭৯তম মিনিটে অ্যাতলেতিকোর জয় নিশ্চিত করা গোলটি করেন আলেকজান্ডার সোরলথ।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট