সালমান খানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়া হুমকিদাতা আটক

বলিউড সুপার স্টার সালমান খানকে যে কোনো ধরনের হুমকি দেওয়া যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। লাগাতার তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবার বোমা মেরে অভিনেতার গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। এখানেই থামেননি হননি হুমকিদাতা। অভিনেতার আবাসনে হামলা চালাবেন— এমন বার্তাই দেন সোমবার মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তরে।

এমন হুমকি দেওয়ার পর থেকে পুলিশ খোঁজ শুরু করে। চব্বিশ ঘণ্টা শেষ হওয়ার আগেই সেই ব্যক্তিকে তারা আটক করেছেন। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গুজরাটের বডোদরা থেকে বছর ২৬ বছরের এক যুবক হুমকির বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। হুমকি দাতার নাম ময়াঙ্ক পাণ্ড্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এ বার্তা পাঠিয়েছিলেন যুবক। তাকে বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এছাড়া ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

গত শনিবার এক জ্যোতিষী জানিয়েছিলেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমান খানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনেরা! জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা বাড়ির কাজে সাহায্যকারীরাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য। তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তা হলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে যাচ্ছে- এখন এমনটা মনে করছেন কেউ কেউ।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১