অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।

গুলশান আরা আহমেদের ফেসবুক থেকে তার সন্তান লিখেছেন, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ৬:৪০-এ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে।’

এর আগে হার্ট অ্যাটাক অবস্থায় অভিনেত্রীকে আই সি ইউ তে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়েছিল।

জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী। আজ সকাল ০৬:৪০ এ ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

পরিচালক কাজল আরেফিন অমি লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার।

সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। 

  • Related Posts

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক…

    Continue reading
    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মঙ্গলবার (২৫ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট…

    Continue reading

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক