কুমিল্লায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

হাবিবুর রহমান মুন্না।।

সুখ, শান্তি ও সফলতার প্রত্যাশায় কুমিল্লায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
“সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়”—এই হৃদয়স্পর্শী স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। পহেলা বৈশাখ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও নানা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

সরেজমিনে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে সজ্জিত ছিল পুরো কলেজ এলাকা। সকাল থেকেই কলেজের সামনে ছিল শিল্পী, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের প্রাণচাঞ্চল্য উপস্থিতি। শোভাযাত্রার শোভা বাড়ায় বিশাল আকৃতির প্ল্যাকার্ড, ইলিশ মাছ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ ও পরিবেশ সচেতনতামূলক ‘পানি লাগবে পানি’ প্রতিকৃতি। অংশগ্রহণকারীদের পোশাকে ছিল উৎসবের ছোঁয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক ওবায়দুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক মোহাম্মদ আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান ও মহানগর সদস্য ইম্পা ফারহাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আলোচনায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকল বাঙালির প্রাণের উৎসব। প্রাচীনকাল থেকেই এই ঐতিহ্যবাহী দিনটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে আসছে। সকলে মিলেই এই দিনটিকে পরিণত করেছে একটি জাতীয় উৎসবে, যা বাঙালির ঐক্য, সংস্কৃতি ও মানবিক চেতনার প্রতীক।

  • Related Posts

    শাহবাগে দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

    রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দম্পতি আহত হয়েছেন। আহতরা হলেন- মো. জামাল উদ্দিন (৫৯) ও মোছা. সামছুন্নাহার (৫৫)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।…

    Continue reading
    আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’ : ট্রাম্প

    সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এর ফলে তেলের বাজার স্থিতিশীল…

    Continue reading

    শাহবাগে দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

    শাহবাগে দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

    আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’ : ট্রাম্প

    আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’ : ট্রাম্প

    আলোচনায় অচলাবস্থা, ইরানে ‘শক্তিশালী হামলার’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    আলোচনায় অচলাবস্থা, ইরানে ‘শক্তিশালী হামলার’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    ৯ অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৯ অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

    রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

    ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত

    ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত

    বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আভাস

    বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আভাস

    দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

    দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

    বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

    বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি