ওয়েস্টহ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

দু’দিন আগেই আরও দুই বছরের জন্য লিভারপুলে থেকে যাওয়ার চুক্তি স্বাক্ষর করলেন মোহাম্মদ সালাহ। পারিশ্রমিকও বেড়েছে তার। হয়েছেন প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।

মাঠের পারফরম্যান্সেও সেই ঝাঁঝ দেখালেন তিনি। ওয়েস্টহ্যামের বিপক্ষে গোল করতে পারেননি। তবে গোলে অবদান ছিল তার। সে সঙ্গে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন তিনি। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে ৪৫টি গোলের সঙ্গে যুক্ত ছিলেন সালাহ। এর মধ্যে ২৭ গোল করেছেন নিজে, ১৮টি করেছেন অ্যাসিস্ট।

সালাহর এমন কৃতিত্বের দিনে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেলো লিভারপুল। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ১৩ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লিভারপুল। ৩২ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩। লিগে আর বাকি ৬ রাউন্ড ম্যাচ।

১৮ মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে বল পেয়ে ওয়েস্টহ্যামের জালে জড়িয়ে দেন লুইজ দিয়াজ। ৮৬ মিনিটে আত্মঘাতি গোলে ওয়েস্টহ্যামকে সমতায় ফিরিয়ে আনে লিভারপুলই। অ্যান্ড্রু রবার্টসন নিজেদের জালে বল জড়িয়ে দেন। এর তিন মিনিট পরই, ৮৯তম মিনিটে ভিরগিল ফন ডাইক রক্ষা করেন লিভারপুলকে। শেষ পর্যন্ত ২-১ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১