এক মাস পর কবর থেকে তোলা হলো ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর লাশ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের গুলিতে নিহত শিক্ষার্থী সাব্বির হোসেনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ বুধবার ময়নাতদন্তের জন্য দাফনের এক মাসের মাথায় আদালতের নির্দেশে তাঁর মরদেহ উত্তোলন করা হয়।

সদর উপজেলার সমসেরাবাদ এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে অবস্থিত মনির উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের কবরস্থান থেকে সাব্বিরের মরদেহ তোলা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাব্বির সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে ও দালাল বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট আন্দোলনে গিয়ে লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় সাব্বিরসহ চারজন শিক্ষার্থী মারা যান।

এ সময় সাব্বিরের মা ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। শোকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন তাঁর বাবা আমির হোসেন। মা মায়া বেগম বারবার চেষ্টা করেছেন ছেলের মুখ দেখার, কিন্তু সুযোগ হয়নি।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন উপস্থিত ছিলেন। তাঁদের তত্ত্বাবধানেই ময়নাতদন্ত শেষে মরদেহ আবার দাফন করা হবে।

গত ১৪ আগস্ট সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ‘আদালতের নির্দেশে শিক্ষার্থীর মরদেহ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আমাদের উপস্থিতিতে তার মরদেহ আবার দাফন করা হবে।’

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা