অসুস্থতার খবরের মাঝে শাহরুখকে দেখা গেল জন্মদিনের পার্টিতে

কয়েকদিন আগে জানা গেছে বলিউড বাদশা শাহরুখ খান চোখের চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। এ সংবাদ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিং খানের ভক্ত-অনুরাগীরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন।

শাহরুখ যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যাওয়ার পর তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আজ (১ আগস্ট) ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এ প্রকাশিত খবরে জানা যায়, বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় মুম্বাইতে শাহরুখকে দেখা গেছে। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের পার্টিতে যোগ দিতে শাহরুখকে একটি রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা গেছে। সে সময় তিনি সানগ্লাস পরা ছিলেন তার হাতে একটি ব্যাগও দেখা গেছে।

ছবি শিকারিদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখ খান পিছনের গেট দিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করছেন। এ সময় ফটোগ্রাফাররা তাকে অনুসরণ করেছিলেন। শাহরুখ নিরাপত্তারক্ষীদের দ্বারা বেষ্টিত ছিলেন। এমনকি ফটোগ্রাফারদের জন্য পোজও দেননি। অবশ্য এতে ছবি শিকারিরা কিছুটা মন খারাপ করেছেন।

কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল যে শাহরুখ খান চোখের অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে তার টিম এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। এ বছরের মে মাসে আইপিএলের একটি ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। তিনি সে সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। দ্রুত তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সুস্থ হয়ে কয়েকদিন বিশ্রাম নিয়ে কাজে ফেরেন।

সম্প্রতি তিনি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জমকালো বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। বর্তমানে শাহরুখের হাতে বেশ কিছু কাজ রয়েছে। পাশাপাশি ছেলে আরিয়ানের ক্যারিয়ার তৈরির জন্য পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন। ছেলের নির্মিত প্রথম সিরিজে টাকাও লগ্নি করেছেন শাহরুখ।

মেয়ে সুহানাকেও প্রতিষ্ঠিত করতে প্রাণপণ চেষ্টা করছেন তিনি। জানা গেছে, সুহানার জন্য নাকি ২০০ কোটি রুপি খরচ করে সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন শাহরুখ।

  • Related Posts

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে ১১১ জন প্রতিযোগীকে টপকে বিশ্বসুন্দরীর এই খেতাব জেতেন তিনি। এক…

    Continue reading
    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    মেক্সিকোয় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেক্সিকান সংগীতশিল্পী হোনাতান মেলেন্দেজ। নিজ বাড়ি থেকে ৩৮ বছর বয়সী এই শিল্পীর মরদেহের পাশাপাশি উদ্ধার করা হয়েছে তাঁর ৩৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি