ভলি শটে অবিশ্বাস্য গোল করে আল নাসরকে জেতালেন রোনালদো

সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ঘুরে দাঁড়িয়ে আল রিয়াদকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। শনিবার রাতে স্টেফানো পিওলির হয়ে দুটি গোলই করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে দ্বিতীয়টি ছিল চোখে লেগে থাকার মতো। দুর্দান্ত ভলি শটে গোলটি করেছিলেন পর্তুগিজ সুপারস্টার।

আল নাসরের ঘরের মাঠে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আল রিয়াদকে এগিয়ে দেন ফাইজ সেলেমানি। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে আল নাসরের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন রোনালদো।

সিআরসেভেনের প্রথম গোলটি আসে ৫৬ মিনিটে। চমৎকার ফ্রি-কিক রুটিনের মাধ্যমে সাদিও মানে ৬ গজের বক্সে ফাঁকা পেয়ে তাকে বল বাড়ান। রোনালদো কাছ থেকে খালি জালে বল পাঠান।

চোখে পড়ার মতো ছিল ৪০ বছর বয়সী রোনালদোর দ্বিতীয় গোলটি। একটি ক্রস বক্সের প্রান্তে ক্লিয়ার হলে দুর্দান্ত ভলি শটে বলটি গোলবারের উপরের কোণা দিয়ে জালে পাঠান রোনালদো, যা আল রিয়াদের গোলরক্ষককে পুরোপুরি অসহায় করে দেয়।

গত সপ্তাহে আল হিলালের বিপক্ষে জোড়া গোল করার পর এটি ছিল রোনালদোর টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল, আর মৌসুমে এটি তার ষষ্ঠ মাল্টি-গোল ম্যাচ।

টানা পাঁচ ম্যাচে গোল করা রোনালদো শেষ সময়ে গোলের সুযোগ তৈরি করেন জন ডুরানের জন্যও। কলম্বিয়ান স্ট্রাইকারকে বল বাড়ান তিনি। তবে ডুরান লক্ষ্যভ্রষ্ট শট নেন, যা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ দিকে বিপদে পড়তে যাচ্ছিল আল নাসর। আল রিয়াদের বদলি খেলোয়াড় এনেস সালি কাত করা একটি শটে পোস্টে বল লাগান। তবে শেষ পর্যন্ত আল নাসর লিড ধরে রাখতে সক্ষম হয় এবং লিগে তাদের এটি ছিল ১৭তম জয়।

২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে এখন আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে এক পয়েন্ট এবং শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রোনালদোরা।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০