খাগড়াছড়িতে বন্যার্তদের জন্য ‘এক টাকার বাজার’

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। খাগড়াছড়ি রিজিয়নের সহযোগিতায় ‘এক টাকার বাজার’ বসিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক টাকার বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

উদ্বোধনকালে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, খাগড়াছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে। প্রথম থেকেই বিদ্যানন্দ কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সবার সহযোগিতা নিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছে। সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনী সর্বদা কাজ করে যাবে।

এক টাকার বাজার ঘুরে দেখা যায়, টেবিলে সারি সারি সাজানো চাল, ডাল, আটা, চিনি, মাছ, মুরগি, ডিম ও শিক্ষা উপকরণসহ ১৯ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়। বাজারে থাকা ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে সর্বোচ্চ সাতটি পণ্য বাছাই করে নিতে পারছেন বন্যায় ক্ষতিগ্রস্ত ক্রেতারা।

খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ির প্রত্যন্ত এলাকার ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার এক টাকায় বাজার করার সুবিধা পেয়েছে। একই বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে গরু ও ঘর দিয়ে পুনর্বাসন করা হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এটা অব্যাহত থাকবে।

পানছড়ি থেকে আসা লাকি ত্রিপুরা বলেন, ‘বন্যায় ঘরবাড়ি সব ডুবে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছি। বাচ্চাকে পছন্দের মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াতে পারিনি অনেক দিন। আজ বাজার থেকে ১ টাকায় মুরগি কিনে বাচ্চাকে মাংস দিয়ে ভাত খাওয়াবো।’

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-টু (আই) মেজর জাবির সোবহান মিয়াদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন, বিদ্যানন্দের টিম লিডার মোবারক বাবু এসময় উপস্থিত ছিলেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান