কোপা দেল রে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়ে ফাইনালে রিয়াল

রূপকথার গল্পের মতোই মনে হলো পুরো ম্যাচকে। যে রূপকথায় বারবারই সামনে আসে রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনের গল্প। সান্তিয়ােগো বার্নাব্যুতে মঙ্গলাবার রাতে কোপা দেল রে-তে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এমনি এক ম্যাচ দেখলো ফুটবলপ্রেমীরা। যে ম্যাচের ঝাঁজ অনেকদিন লেগে থাকবে ভক্তদের চোখে মুখে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তিনবার পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত অপরাজিত থেকেছে রিয়াল। ফাইনালে ওঠার জন্য এটাই যথেষ্ঠ হয়েছে রিয়ালের। কেননা প্রথম লেগে সোসিয়েদাদের মাঠ থেকে ১-০ এগিয়ে ছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির দল।

সোসিয়েদাদ রিয়ালকে চমকে দেয় ১৬ মিনিটেই। আন্দের বারেনেচিয়া গোল করে এগিয়ে নেন সফরকারীদের। তবে ১৫ মিনিট পর ব্রাজিলিয়ান তারকা এড্রিকের দুর্দান্ত একটি চিপ শটে সমতায় ফেরে রিয়াল।

কিন্তু ৮০ মিনিটের মধ্যে সোসিয়েদাদের পাবলো মারিন ও মিকেল ওয়ারজাবালের দুটি শট দুবারই ডেভিড আলাবার গায়ে লেগে দিক পরিবর্তন করে রিয়ালের জালে ঢুকে যায়। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ।

তবে দুই মিনিট পরই রিয়াল ঘুরে দাঁড়ায়। জুড বেলিংহাম কাছ থেকে প্রথম টাচে গোল করেন এবং চার মিনিট পর রদ্রিগোর কর্নার থেকে অরলিয়েন চুয়োমেনি হেড করে ৩-৩ সমতা ফেরান।

কিন্তু আলাবার দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। কর্নার পরিষ্কার করতে ব্যর্থ হলে সোসিয়েদাদের ওয়ারজাবাল ফাঁকা পেয়ে হেড করে বসেন। ফলে ৪-৩ ব্যবধানে সোসিয়েদাদ এগিয়ে যাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অবশেষে বদলি খেলোয়াড় আরদা গুলারের কর্নার থেকে অ্যান্তোনিও রুডিগার হেডে গোল করে রিয়ালকে ফাইনালে পৌঁছে দেন।

গত এক দশকে মাত্র একবার স্প্যানিশ কাপ জেতা রিয়াল মাদ্রিদ আগামী মাসে সেভিয়ায় বার্সেলোনা বা অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে লড়বে। অ্যাতলেতিকো মঙ্গলবার বার্সার বিপক্ষে ৪-৪ ড্র করে দ্বিতীয় লেগের আগে লড়াই জমিয়ে রেখেছে।

ম্যাচ শেষে রিয়ালের মিডফিল্ডার চুয়োমেনি ক্লাব টিভিতে বলেন, আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, আমরা খুশি। কারণ আমরা ফাইনালে খেলবো। তবে ম্যাচের পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট নই।

ফরাসি এ তারকা আরও বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি, জানতাম আমাদের বেঞ্চে দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, তাই সুযোগ আসবেই। কিন্তু আমাদের আরও ভালো খেলতে হবে…।

রিয়াল ম্যানেজার আনচেলত্তি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে প্রথমার্ধে বিশ্রাম দেন। ফলে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এন্ড্রিককে শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়। সুযোগ পেয়ে সেটি কাজে লাগাতে ভুল করেননি এন্ড্রিক।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে