মেসির দেহরক্ষীকে নিষিদ্ধ ঘোষণা

গেল ২০ মাস ধরে লিওনেল মেসির পাশে ছায়ার আছেন ইয়াসিন চুকো। দিনের ২৪ ঘণ্টাই মেসির নিরাপত্তা রক্ষায় ব্যস্ত থাকেন তিনি। আর্জেন্টাইন তারকার এ দেহরক্ষীকে এবার দুঃসংবাদ দিলো মেজর লিগ সকার (এমএলএস)।

আমেরিকান নৌবাহিনীতে কাজ করা ইয়াসিনকে নিষিদ্ধ করেছে এমএলএস কর্তৃপক্ষ। যার ফলে এখন থেকে ইন্টার মিয়ামির ম্যাচে সাইডলাইনে থাকতে পারবেন না ইয়াসিন। এই নিষেধাজ্ঞা এমএলএস ও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ক্ষেত্রে প্রযোজ্য।

এমএলএস সিদ্ধান্ত নিয়েছে, মাঠে তারা নিজেরাই মেসির নিরাপত্তার দায়িত্ব নেবে। তবে লকার রুম ও মিক্সড জোনে মেসির নিরাপত্তায় থাকতে পারবেন ইয়াসিন।

ইয়াসিনকে নিষিদ্ধ করার খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও গোল ডট কম।

সাবেক এক বক্সারকে নিষিদ্ধের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটলেই মাঠে ঢুকে পড়েন ইয়াসিন। গত বছর মেক্সিকান ক্লাব মোন্তেররেইয়ের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে চোটে পড়ে মেসি। ওই সময় মাঠে ঢুকে রেফারির সিদ্ধান্ত নিয়ে মোন্তেররেই কোচের সঙ্গে তর্কে জড়ান ৩৫ বছর বয়সী ইয়াসিন।

এমএলএসের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন ইয়াসিন। তিনি বলেন, ‘আমি ইউরোপে ৭ বছর ধরে লিগ অ্যাঁ ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। সেখানে মাত্র ৬ জন দর্শক মাঠে ঢুকেছিল। আমি যুক্তরাষ্ট্রে এসেছি। কিন্তু এখানে মাত্র ২০ মাসের মধ্যে ১৬ জন মাঠে ঢুকতে পেরেছে। এখানে বড় সমস্যা রয়েছে—আমি সমস্যা নই, আমাকে মেসির নিরাপত্তা দিতে দিন।’

উল্লেখ্য, মেসির পরিবারের নিরাপত্তায় ইয়াসিনের নেতৃত্বে ৫০ জনের একটি দল কাজ করছে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে