‘মুজিব’ সিনেমার পর দীর্ঘ বিরতিতে এলো ফারিয়ার ‘জ্বীন’

দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ‘মুজিব’ সিনেমায় অভিনয় করে দীর্ঘদিন বেশ আলোচনায় ছিলেন। সিনেমাটি ২০২৩ সালের ১৩ অক্টোবর মুক্তি পেয়েছিল। এরপর আর তার আর কোনো সিনেমা প্রেক্ষাগৃহে আসেনি। দীর্ঘ বিরতির পর এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমাটি।

‘জ্বীন-৩’ সিনেমায় নুসরাত ফারিয়া অভিনয় করেছেন এ সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের কাছে সিনেমাটি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ ফারিয়ার এক বিশাল দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। ফারিয়ার অভিনয় দেখার জন্য তারা মুখিয়ে থাকেন। ফারিয়া নিজেও এ সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী। তিনি অনেকবার তার সাক্ষাৎকারে ‘জ্বিন ৩’ নিয়ে প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।

‘জিন’ সিরিজের আগের দুটি সিনেমা ভালো ব্যবসা করেছিল। তবে দুটি সিনেমাই ছিল অল্প বাজেটের। এ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। নুসরাত ফারিয়াসহ ‘জ্বীন ৩’ সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল, তানিয়া আহমেদ, নাদের চৌধুরীসহ অনেকে। সিনেমাটিতে তিনটি গান রয়েছে এবং খুলনায় গানের শুটিং হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জ্বীন’ সিনেমা। ভালো ব্যবসা হওয়ায় সেটির ধারাবাহিকতায় গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল ‘মোনা: জ্বীন-২’।

এদিকে নুসরাত ফারিয়া দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ‘মুজিব’ সিনেমায় অভিনয় নিয়ে নতুন করে  আলোচনায় এসেছেন। কারণ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিপাকে পড়েছেন আওয়ামীপন্থি তারকা শিল্পীরা। তাদের ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে অভিহিত করা হচ্ছে। তাদের অনেকে কাজও পাচ্ছেন না। তাছাড়া যারা শেখ মুজিবকে নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করা শিল্পীদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন সমালোচনা শিকার হচ্ছেন। তাদের মধ্যে নুসরাত ফারিয়া অন্যতম।

‘মুবিজ’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে প্রথমবার কথা বলেন এ অভিনেত্রী। তাকে একটি পডকাস্টে প্রশ্ন করা হয়, ‘আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভুগছেন?

এমন প্রশ্নে ফারিয়া ইংরেজিতে জবাব দেন। যার অর্থ করলে দাঁড়ায়, “আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। স্পেশাল এই সিনেমার ‘মুজিব: একটি জাতির রূপকার’ জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল- এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি।”

তিনি আরও বলেন, ‘চুলে কোনো রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটি নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে। এ সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না। দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে তা অপছন্দ হলেও মানা করা যায় না।’

  • Related Posts

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    রাজধানীর কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলার ফ্ল্যাটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১টা ৫ মিনিটে এই আগুনের সংবাদ…

    Continue reading
    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর