মিশরে ঈদুল ফিতর উদযাপন

মধ্যপ্রাচ্য ও আরব আফ্রিকাসহ বিশ্বের অন্যান্য দেশে গতকাল ঈদুল ফিতর উদযাপন করা হলেও পিরামিড আর নীল নদের দেশ মিশরে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে একদিন পর।

মিশরীয়রা দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধনার পর আজ সোমবার (৩১ মার্চ) ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মসজিদ থেকে ধ্বনি আসতে থাকে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ’।

ভোরের আলো ফোটার আগেই দেখা যায় নারী, পুরুষ ও শিশুরা হাতে জায়নামাজ নিয়ে ছুটে চলেছেন মসজিদের দিকে। ভোর ৬টা ১২ মিনিটে রাজধানী কায়রোসহ দেশটির সকল মসজিদ ও খোলা ময়দানে একযোগে একই সময়ে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। শাফি মাজহাবের দেশটিতে ইমাম সাহেব ১২ তাকবিরের মাধ্যমে দুই রাকাত সালাত আদায় করেন মুসুল্লিদের নিয়ে।

মিশরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা নিজ নিজ এলাকায় মসজিদ ও মাঠে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন। দেশটিতে অধ্যায়নরত প্রায় ৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর মাঝে বেশিরভাগ শিক্ষার্থী বিখ্যাত আল-আজহার ও ইমাম হোসাইন (রা.) মসজিদে ঈদের নামাজ আদায় করে থাকেন। এই দুটি মসজিদে ঈদের জামাতে শরিক হতে রাত তিনটা থেকে লাইন ধরে ঢুকতে দেখা যায় মুসুল্লিদের।

বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরে ঈদুল ফিতরের অন্যতম ঐতিহ্যবাহী খাবার হলো কুকিজ জাতীয় কাহক নামক অত্যন্ত জনপ্রিয় একটি একটি বিস্কুট। ভেতরে খেজুর, ওয়ালনাট ও বিভিন্ন বাদাম ভরে মাখন, চিনি ও ময়দার সংমিশ্রণে তৈরি কাহক ছাড়া মিশরীয়দের ঘরে ঈদ উদযাপন চিন্তাই করা যায় না।

দেশটিতে ঈদুল ফিতরের প্রধান খাবার ফাসিখ/রিংগা (লবণাক্ত শুটকি মাছ), বাছাল আখদার (পেঁয়াজ পাতা) ও এইস বেলাদি (স্থানীয় রুটি)। গত দুই দিন যাবত রুটি বানানোর কারখানাগুলোতে দেখা যায় রুটি সংগ্রহের জন্য লম্বা লাইন।

এবারও ঈদুল ফিতর উপলক্ষে অনেক বন্দিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি।

  • Related Posts

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    রাজধানীর কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলার ফ্ল্যাটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১টা ৫ মিনিটে এই আগুনের সংবাদ…

    Continue reading
    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর