ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ঈদ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলছেন। মধ্যপ্রাচ্যে আসার পর থেকে তিনি শুধু লিগের অন্যতম মুখই নন, বরং সৌদি আরবের বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত হয়েছেন।  

সৌদি আরবে গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নিতে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি বাণিজ্যিক দিক থেকেও তিনি সবচেয়ে বড় ক্রীড়াবিদদের একজন।  

সৌদি আরবের বিভিন্ন বিশেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান রোনালদো। ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গেও তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। ঈদ উপলক্ষে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন—  ‘ঈদ মোবারক! এই বিশেষ সময় আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের জন্য সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনুক।’  

মাঠে ৪০ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন রোনালদো। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩৩ ম্যাচে ২৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।  

তবে আল-নাসর এবারও সৌদি প্রো লিগ শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে আছে। ২৫ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে।  

আগামী ৪ এপ্রিল আল-নাসর মুখোমুখি হবে আল-হিলালের বিপক্ষে। রিয়াদ ডার্বি এশিয়ান ফুটবলের অন্যতম বড় ম্যাচগুলোর একটি।

  • Related Posts

    পবিত্র আশুরা আজ

    আজ পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ এবং একই সঙ্গে গভীর শোকের দিন। ৬১ হিজরির ৬৮০ খ্রিষ্টাব্দে ১০…

    Continue reading
    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,  ইরান ‘শতভাগ নিশ্চিতভাবে’ পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখন ‘শক্তিশালী অবস্থান’ থেকে তেহরানের সঙ্গে আলোচনা করছে বলেও…

    Continue reading

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

    বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আগ্রহী গ্রিক ব্যবসায়ীরা

    বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আগ্রহী গ্রিক ব্যবসায়ীরা

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প