ঢাকা-বগুড়া মহাসড়কে ঝরল বাবা-মেয়েসহ ৩ জনের প্রাণ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে, একই উপজেলার মহিপুর জামতলা এলাকায় ও মহিপুরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন: অলোক সরকার (২০) উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামের বাসিন্দা, উপজেলার মহিপুর জামতলা এলাকায় শরিফুল ইসলাম (৩২) ও তার মেয়ে সেজদা (৩)। 
 
আহতরা হলেন: শেরপুরের হিন্দু পানিসাড়া গ্রামের জয়ন্ত সরকার (২০), শুভ সরকার (১৯), মো. লিখন (২৮) ও  মো. জীবন (৩০)।

নিহতের পরিবার সূত্রে জানা যায় মোটরসাইকেলে তিন বন্ধু বেড়াতে যাচ্ছিলেন সিরাজগঞ্জের যমুনা নদীতে। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত শুভ সরকারের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে।

এ দিকে শরিফুল ইসলাম মেয়ে সেজদাকে নিয়ে মোটরসাইকেলে মহাসড়কের পশ্চিমপাড় থেকে পূর্ব দিকে যাওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এ সময় বাবা ও মেয়েকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় বগুড়া থেকে ঢাকা লেনে প্রবেশের মুখে একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মো. লিখন ও  মো. জীবন নামে দুই যুবক আহত হন। তাদের উদ্ধার করেন উপজেলার ফায়ার সার্ভিস সদস্যরা। পরে চিকিৎসার জন্য তাদের নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ও শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে