ঈদের দিনে দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনাসদস্য নিহত

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আকবার শেখ (৬৫) নামের সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মেকরেত শেখের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার (৩০ মার্চ) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোমবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মনিরুল পক্ষের আকবর শেখ নামের সাবেক এক সেনাসদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

ওসি আশিকুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading
    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে…

    Continue reading

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার