সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার কয়েক গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার কয়েকটি গ্রামে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রোববার সকালে সদর, বেতাগী, আমতলী ও পাথরঘাটা উপজেলার কিছু গ্রামে আগাম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একইদিন রোজা রাখা শুরু করেন এবং ঈদ উদযাপন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা পৌর শহরের আমতলারপার, সদর ইউনিয়নের; পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের; ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের; বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের; গোজখালী, কুকুয়া ইউনিয়নের; কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের; সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর পালন করছে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

মূলত একদিন আগে ঈদ উদযাপন করা সবাই মির্জাখীল দরবার শরিফ ও কাদেরিয়া দরবার শরিফসহ বিভিন্ন দরবারের অনুসারী।

সরজমিনে বেতাগী উপজেলার গলাচিপা এলাকা ঘুরে দেখা যায়, কাদেরিয়া দরবার শরিফের অনুসারীরা সকালে মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করছেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে সবাই শরবত পান করেন। এরপর তারা পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরের বাড়ি যান। 

ঈদের নামাজে অংশ নেওয়া মো. রবিউল ইসলাম বলেন, হাদিস অনুযায়ী পৃথিবীর যেকোনো জায়গায় চাঁদ দেখা গেলে ঈদ পালনের নির্দেশ রয়েছে। তাই সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আমরা ঈদ উদযাপন করেছি। এটি আমাদের জন্য আনন্দের।

বায়জিদ মল্লিক নামের আরেক মুসল্লি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। প্রতি বছরই আমরা এভাবে ঈদ পালন করি।

মল্লিক বাড়ি জামে মসজিদের ঈদের নামাজের ইমাম বলেন, সিলসিলিয়া আলিয়া কাদেরিয়া দরবার শরিফের অনুসারীরা দুই থেকে তিনশ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছেন। ইমাম আযম আবু হানিফা (রহ.) এর মতে, পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী রোজা ও ঈদ পালন ফরজ।

এ বিষয়ে বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার কিছু এলাকায় ঈদ উদযাপিত হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে