আগামী বছর নতুন কাজ নিয়ে ফেরার খবর দিলেন সোনম কাপুর

ছেলে বায়ুর জন্মের পর থেকে আর অভিনয় জগতে দেখা যায়নি সোনম কাপুরকে। ছেলেকে ঘিরেই নিজের জগৎ তৈরি করেছিলেন অভিনেত্রী। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অভিনেত্রী, নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত থেকে শুরু করে বিশেষ দিনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সোনম। অভিনয় থেকে দূরে থাকলেও কিছু বিজ্ঞাপনচিত্রের শুটিং সেরেছেন তিনি। কিন্তু এবার এল সুখবর। খবর টাইমস অব ইন্ডিয়ার

সম্প্রতি মুম্বাইতে সাংবাদিকদের সোনম কাপুর আগামী বছর নতুন কাজ নিয়ে জানিয়েছেন, আগামী বছর নতুন কাজ নিয়ে ফিরবেন তিনি।

সোনমের ভাষ্যে, ‘বরাবরই নতুনভাবে পর্দায় নিজেকে দেখার জন্য আমি মুখিয়ে থাকি। বায়ুর জন্মের পর এই প্রথমবার ক্যামেরার সামনে আসব ভেবেই খুব ভালো লাগছে।’

সোনম আরও বলেন, ‘আগামী বছরের শুরুতেই শুটিং ফ্লোরে ফিরব। কিন্তু এখন নির্মাতাদের সঙ্গে ছবি নিয়ে অনেক আলোচনা বাকি, তাই এখনই এই বিষয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এবার দর্শক আমাকে একেবারে অন্য রকমভাবে পেতে চলেছেন, এটুকুই বলতে পারি।’

সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনম কাপুরের। ২০২৩-এর ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ শেষ দেখা গিয়েছিল সোনমকে।

এর আগে সোম মাখিজা পরিচালিত ও সুজয় ঘোষ প্রযোজিত ছবি ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এ দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

সোনমের হাতে রয়েছে অনুজা চৌহানের উপন্যাস অবলম্বনে তৈরি ‘ব্যাটল ফর বিট্টোরা’ ছবিটি। এর মধ্যেই নতুন কাজের সুখবর দিলেন সোনম।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান