শিগগিরই বিয়ে করছেন প্রভাস, পাত্রী কে?

বাহুবলী খ্যাত জনপ্রিয় দক্ষিণী তারকা প্রভাসের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরই একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। কাকে বিয়ে করতে চলেছেন প্রভাস, সে বিষয়ে সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন এক তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন থেকে জানা যায়, বছরের শুরুতেই গুঞ্জন চলছিল দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ের করতে চলেছেন প্রভাস।

কিন্তু সে গুঞ্জন হারিয়ে যায় বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে। ‘আদিপুরুষ’ সিনেমায় অভিনয়ের সময় কৃতি শ্যাননের সঙ্গে প্রভাসের প্রেমের গুঞ্জন জোরালো হলে নেটিজেনরা ধরেই নিয়েছিলেন কৃতিকেই বিয়ে করতে চলেছেন প্রভাস।

তবে দুই অভিনেত্রীর কাউকেই বিয়ে করছেন না প্রভাস, এমনই দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। বিশ্বস্ত একটি সূত্র বলছে, কোনো অভিনেত্রীকেই বিয়ে করছেন না তিনি। বরং দীর্ঘদিন ধরে এক ধনকুবেরের কন্যার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এ সেলিব্রেটি।

জানা যায়, হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যাকে মন দিয়েছেন প্রভাস। তাকেই এবার বিয়ে করতে চলেছেন।

চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে অভিনেতার। বিয়ের সব আয়োজনের দায়িত্বে রয়েছেন অভিনেতার চাচা বলিউড তারকা ও রাজনীতিবিদ কৃষ্ণন রাজুর স্ত্রী শ্যামলা দেবী।

  • Related Posts

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত…

    Continue reading
    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। কারণ পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্য তার ওপর ক্রমশ চাপ বাড়ছে। তার মন্ত্রিসভার সহযোগী পিটার কাইল বলেছেন, গত সপ্তাহে অ্যান্ডি…

    Continue reading

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    রণবীর-আলিয়ার ছবির সেটে এক জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি

    রণবীর-আলিয়ার ছবির সেটে এক জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প