খলনায়ক হয়ে আসছেন শাহরুখ খান!

বলিউড ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। যদিও ক্যারিয়ারের শুরুতে ‘ডর’, ‘বাজিগর’ সিনেমাতে খলনায়ক হিসেবে ধরা দিয়েছিলেন তিনি। তারপর এ অভিনেতাকে আর কোনো নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। তবে দীর্ঘ সময় পর আবারও খলনায়ক হয়ে পর্দায় আসছেন এ মেগাস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘পুষ্পা’ সিনেমার পরিচালক সুকুমারের সঙ্গে কাজ করতে চলেছেন ‘কিং খান’। এ সিনেমাতেই দীর্ঘ সময় পর নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পরার পর সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা বাড়তে শুরু করেছে। আগ্রহ তৈরি হয়েছে নতুন সিনেমাটি ঘিরে।

দক্ষিণী নির্মাতা সুকুমারের সঙ্গে শাহরুখের এটিই হতে চলেছে প্রথম কাজ। তবে সুকুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতা না থাকলেও দক্ষিণের মণিরত্নম ও অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করেছেন শাহরুখ। আর সেসব সিনেমা কাঁপিয়েছে বক্স অফিসও। তাই নতুন সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা।

গুঞ্জন উঠেছে, সুকুমার ও শাহরুখের নতুন সিনেমা হবে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী। যেখানে গ্রামীণ রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হবে। বৈষম্যের মতো সামাজিক সমস্যা ঘিরে ছবিটি নির্মাণ করা হবে। অ্যাকশননির্ভর সিনেমাটিতে খলনায়কের চরিত্রে ধরা দেবেন শাহরুখ।

তবে শাহরুখ আর সুকুমারের এ সিনেমা প্রেক্ষাগৃহে দেখার জন্য সিনেমাপ্রেমীদের প্রায় দুই বছর মতো অপেক্ষা করতে হতে পারে। কারণ নায়ক এবং পরিচালক দুজনেই এখন একাধিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সুকুমারের হাতে রয়েছে ‘আরসি ১৭’,‘পুষ্পা ৩’ এবং একটি রোমান্টিক ড্রামা নির্মাণের কাজ। অন্যদিকে শাহরুখ ব্যস্ত রয়েছেন ‘কিং’ ও ‘পাঠান ২’ সিনেমার শুটিং নিয়ে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে