তামিমকে নিয়ে যা বললেন এভারকেয়ারের চিকিৎসকরা

এখন কেমন আছেন তামিম ইকবাল, সাভারের কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং রিং লাগানোর পর এভারকেয়ার হাসপাতালে আসার পর দেশসেরা ওপেনারের শরীরের অবস্থা এখন কেমন? ভক্তরা জানতে চাচ্ছেন, দুদিনে কি তামিমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে নাকি একই রকম আছে কিংবা চিকিৎসকরাই বা কী বলছেন।

কৌতূহলী ক্রিকেট অনুরাগীদের জন্য নতুন খবর দিয়েছেন এভারকেয়ারের চিকিৎসকরা। আজ বিকেলে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।

সেখানে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতালে এখন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সাহাবউদ্দীন তালুকদারের চিকিৎসায় আছেন তামিম। এর বাইরে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। তারা তামিমকে খুঁটিয়ে দেখছেন। তার নিজের এবং পরিবারের ইতিহাসও জানছেন।

৩৬ বছর বয়সী তামিম মানতে পারছেন না, তার হার্ট অ্যাটাক হয়েছে। দেশসেরা এমন অবস্থানের কারণেই তার পরিবারের ইতিহাসও টানতে হলো চিকিৎসকদের।

বলে রাখা ভালো, তামিমের পরিবারের হৃদরোগের ইতিহাস আছে। তার বাবা দেশবরেণ্য ক্রীড়াবিদ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের বড় ভাই প্রয়াত ইকবাল খানও হৃদরোগে আক্রান্ত ছিলেন। তামিমের বড় ভাই ও জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালেরও হৃদরোগ হয়েছিল। সেগুলো চিকিৎসকরা জেনেছেন। সেসব বিবেচনায় নিয়ে তামিমের দৈনন্দিন জীবন, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং সুনিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রফেসর সাহাবুদ্দীন তালুকদারের অধীনে ভর্তি আছেন তামিম। তিনি সুস্থ আছেন। একটা মেডিকেল বোর্ড হয়েছে ৫ সদস্যের। যার নেতৃত্বে আছেন প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার। তারা একটি গাইডলাইন তৈরি করেছেন। তামিমকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এদিকে চিকিৎসকরা একটি বড় তথ্য দিয়েছেন। তা হলো- তামিম ধূমপান করতেন। তাকে আগামীতে ধূমপান না করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তামিম প্রাথমিকভাবে চিকিৎসকদের জানান, তিনি ধূমপান ছাড়া থাকতে পারবেন না। পরে চিকিৎসকরা যখন তাকে বারবার বুঝিয়ে বলেন, ধূমপান হৃদরোগীদের জন্য খুব খারাপ এবং পরিহারযোগ্য। তখন তামিম তা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন বলে জানান।

তারপর তামিম ভেপ (ইলেক্ট্রনিক সিগারেট) খেতে চেয়েছিলেন। চিকিৎসকরা তাকে জানান, ভেপেও নিকোটিন আছে। তাই সেটাও করা যাবে না।

প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ছাড়া এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান সাংবাদিকদের বলেন, ‘এবার তামিমকে ধূমপান বন্ধ করতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। স্যারের (প্রফেসর সাহাবউদ্দীন তালুকদারের) তত্ত্বাবধানে চলতে হবে। তার পরামর্শ মেনে চলতে হবে।’

চিকিৎসকরা জানান, তামিম এখন মোটামুটি স্থিতিশীল। হয়তো কয়েকদিন পর বাসায় যেতে পারবেন।

তামিম ক্রিকেটে ফিরতে পারবেন কি? যদি পারেন, তাহলে কত দিন পর?

এ প্রশ্নের জবাবে এভারকেয়ারের মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান এবং প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার জানান, তিন থেকে চার মাস পর পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে