মিথ্যা সাক্ষ্য দেওয়ায় ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেফতার

২০২০ সালের ২৫ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিয়েগো ম্যারাডোনা। জীবনের শেষ দিনগুলোয় তার চিকিৎসায় যে ৮জন নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে আদালতে মামলা চলছে। এ মামলায় আদালতে মিথ্যা বলা ও তথ্য গোপন করার দায়ে ম্যারাডোনার সাবেক দেহরক্ষীকে গ্রেফতার করা হয়েছে।

ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও সিজার কোরেয়া মিথ্যা সাক্ষ্য দিয়েছেন কি না, তা তদন্ত করার নির্দেশ দেন আদালত। এরপর তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ম্যারাডোনাকে যারা পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে হুলিও সিজার একজন।  

গত মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেওয়ার সময় হুলিও সিজার জানান, কক্ষে ঢুকে তিনি দেখেন নার্স গিসেলা মাদ্রিদ ও মনোবিদ অগাস্তিনা কোসাচভ ম্যারাডোনাকে সিপিআর (কৃত্রিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া) দিচ্ছেন। তিনি আরও জানান, কোসাচভ ম্যারাডোনার মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করেন। আর এ মামলায় গিসেলা ও কোসাচভ বিবাদী পক্ষ।

নিউরোসার্জন লিওপোল্ড লুকুর সঙ্গে কথা হওয়ার বিষয়টি অস্বীকার করে মিথ্যা বলেছেন হুলিও, বিচারকার্য পরিচালনার পক্ষ থেকে তাকে সতর্কও করা হয়। ফেরারি বলেন, ‘লুকু ও কোরেয়ার মধ্যে অনেক কথা হয়েছে। যেখান থেকে আমরা বুঝতে পারি, দুজনের সম্পর্কও বেশ বন্ধুত্বপূর্ণ। কিন্তু প্রত্যক্ষদর্শী কথা হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।’ 

ম্যারাডোনার জীবনে শেষ চার বছর তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন লুকু। তার মৃত্যুর কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে অস্ত্রোপচারের মাধ্যমে জমাট রক্ত অপসারণ করেছিলেন এই চিকিৎসক। 

ম্যারাডোনার মেয়ে জানা গত মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন, লুকু ও হুলিও সিজার পরামর্শ দিয়েছিলেন, বাসায় হাসপাতালের সব সরঞ্জামের ব্যবস্থা করে তার বাবাকে ‘হোম হসপিটালাইজেশন’-এ রাখার। যদিও ক্লিনিক কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছিল, ম্যারাডোনাকে হাসপাতালে রাখা হোক। 

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন একজন নিউরোসার্জন, একজন মনোরোগবিদ, একজন মনোবিজ্ঞানী, একজন মেডিকেল কো-অর্ডিনেটর, একজন নার্স কো-অর্ডিনেটর, একজন চিকিৎসক এবং রাতের পালার নার্স। দিনের বেলায় ম্যারাডোনাকে দেখভাল করতেন যে নার্স, তার বিচার করা হবে আলাদাভাবে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তিদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে