একমঞ্চে নাচবেন মৌ, তিশা ও বুবলী

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন।

নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা- এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি।

‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের বিখ্যাত গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। ইমরান ও কনার কণ্ঠে থাকছে ডুয়েট গান। অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করেছেন সালমা, ঐশী ও গামছা পলাশ। জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।

বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরও থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা। এছাড়াও অনুষ্ঠানটিতে কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল।

মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

  • Related Posts

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয় স্লোগান ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’- এর ব্যাখ্যা দিয়েছেন তিনি। জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের মূল লক্ষ্যে হলো- একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু,…

    Continue reading
    ট্রাম্প কি ইরান যুদ্ধে নিজের সব লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একাধিক লক্ষ্য ঘোষণা করেছিলেন। এর মধ্যে ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, তেহরানকে কখনো…

    Continue reading

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    ট্রাম্প কি ইরান যুদ্ধে নিজের সব লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

    ট্রাম্প কি ইরান যুদ্ধে নিজের সব লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

    গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

    গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

    মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

    মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

    ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

    ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

    মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

    মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

    ইংলিশ চ্যানেলে অভিবাসীর ঢল

    ইংলিশ চ্যানেলে অভিবাসীর ঢল

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী