গাড়িতে বাসের ধাক্কা, কেমন আছেন ঐশ্বরিয়া?

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বুধবার (২৬ মার্চ) অভিনেত্রীর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত জানা না গেলেও যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যায় দুর্ঘটনার কারণে মুম্বাইয়ের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঐশ্বরিয়ার নিরাপত্তারক্ষীরা রাস্তায় নেমেছেন।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ঘটনার আকস্মিকতায় খানিক হতভম্ব হলেও ঐশ্বরিয়া সম্পূর্ণ সুস্থ রয়েছেন। অভিনেত্রী কোনওরকম চোট পেয়েছেন বলেও জানা যায়নি।

মুম্বাইয়ের খ্যাতনামা ফটোশিকারি বারিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট থেকেই দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশ্যে আসে। সেখানেই দেখা গেল, মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় আচমকাই একটি লাল বাস এসে ঐশ্বরিয়ার গাড়ির পেছনে ধাক্কা মারে। তৎক্ষণাৎ তার দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে আসেন। গাড়ির পেছনের অংশে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার পাশাপাশি বাসের চালকের সঙ্গেও কড়াভাবে কথা বলতে দেখা যায় তাদের। এর পরই ঐশ্বরিয়া গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়।

এদিকে বলিউডের সুপারস্টার নায়িকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, খবর ছড়াতেই কিছুক্ষণের জন্য থমকে যায় ওই সড়ক। একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যার ফলে যানজটের সৃষ্টি হয়। যদিও ওই বাস চালকের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সেই খবর এখনও পাওয়া যায়নি। এ প্রসঙ্গে কোনওরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী কিংবা বচ্চন পরিবারের কেউ।

  • Related Posts

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয় স্লোগান ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’- এর ব্যাখ্যা দিয়েছেন তিনি। জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের মূল লক্ষ্যে হলো- একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু,…

    Continue reading
    ট্রাম্প কি ইরান যুদ্ধে নিজের সব লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একাধিক লক্ষ্য ঘোষণা করেছিলেন। এর মধ্যে ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, তেহরানকে কখনো…

    Continue reading

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    ট্রাম্প কি ইরান যুদ্ধে নিজের সব লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

    ট্রাম্প কি ইরান যুদ্ধে নিজের সব লক্ষ্য পূরণ করতে পেরেছেন?

    গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

    গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী

    মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

    মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

    ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

    ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

    মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

    মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

    ইংলিশ চ্যানেলে অভিবাসীর ঢল

    ইংলিশ চ্যানেলে অভিবাসীর ঢল

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী