পল্লবীতে বহুতল ভবনের আগুনে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু

রাজধানীর পল্লবীতে বহুতল ভবনে আগুনে ৭০ বছরের এক নারী নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৫ মার্চ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বর্ধিত পল্লবীর একটি আবাসিক বহুতল ভবনে আগুন লাগে। ১২ তলা ভবনের আটতলায় আগুনের সূত্রপাত ঘটে। পরে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সম্পূর্ণ নির্বাপণে আসে রাত ৭টা ৩৮ মিনিটে।

তালহা বিন জসিম বলেন, পরে আগুন লাগা ভবন থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান।

  • Related Posts

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। আসুন নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাবো না। তাই…

    Continue reading
    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। তিনি সেখানে শ্রীমঙ্গল ও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা…

    Continue reading

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে