মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে গণহত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দেশটির বাংলাদেশ দূতাবাসের হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করাসহ গণহত্যায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এরপর প্রধান উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করে শোনান কল্যাণ সহকারী আল মামুন পাঠান। স্বাগত বক্তব্য দেন মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান। তিনি  গণহত্যা ও নৃশংসতার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে গণহত্যায় নিহত শহীদ ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান এবং ভবিষ্যত প্রজন্মকে গণহত্যা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিতকরণের বিষয়েও  গুরুত্বারোপ করেন।

এ ছাড়াও তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার জন্য অবস্থানরত সকল প্রবাসীকে একযোগে কাজ করার অনুরোধ জানান।

বাংলাদেশ মিশনের কন্সুল্যার সহকারী ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন। 

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে