যেসব দৃশ্য বাদ দিয়ে ছাড়পত্র পাচ্ছে শাকিবের ‘বরবাদ’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নির্দেশে পুলিশের একটি দৃশ্য, মাদক সেবনের দৃশ্য, অ্যাকশন দৃশ্যসহ বেশ কিছু দৃশ্য কেটে ফেলা হয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা থেকে। এই নির্দেশনা মেনে অবশেষে মিললো মুক্তির অনুমতি। আজ (২৫ মার্চ) মঙ্গলবার দুপুর ১২টায় সিনেমাটি দেখছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা।

তাদের নির্দেশনা মেনে ছবিতে সংশোধনী আনা হয়েছে সেটা দেখতে পেয়ে ‘বরবাদ’কে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই ছাড়পত্র মিলতে পারে সিনেমাটির, জানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয়।

মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটির সর্বমোট ১০ মিনিট ছাঁটাই করা হয়েছে। পরিচালক-প্রযোজকের ভাষ্য, এই ১০ মিনিট ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মুক্তির স্বার্থে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আদেশ মানতেই হয়েছে তাদের। তবে ছবিটি ‘ইউ গ্রেড’ ক্যাটাগরিতে ছাড়পত্র পাচ্ছে এবং পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদে মুক্তি দেয়া যাবে এতেই আনন্দিত তারা এবং ছবির পুরো টিম।

এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন বলেন, ‘বরবাদ’ সংশোধিত হয়েই মুক্তির অনুমতি পাচ্ছে। আজ বোর্ডের সদস্যরা ছবিটির সংশোধিত অংশ দেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে ছবিটিকে ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে।’

ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। বেশ আগে থেকেই চলছিল প্রচার। এরই মধ্যে অবমুক্ত হয়েছে ছবির পোস্টার, টিজার ও গান। সেগুলোই জমিয়ে রেখেছে ঈদের সিনেমার বাজার। মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিটি প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, ইধিকা, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, মিশা সওদাগর প্রমুখ।

  • Related Posts

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    ৭৬ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোল করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন ও বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন মেসি।…

    Continue reading
    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। আসুন নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাবো না। তাই…

    Continue reading

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    গলার সমস্যায় ভুগছেন সোনু, নিজেই জানালেন শিল্পী

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল আসলে

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের