এভারকেয়ার হাসপাতালে তামিম, রাতে দেখতে যাবেন ক্রীড়া উপদেষ্টা

মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন তামিম ইকবাল। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা তামিমকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে এসেছেন।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেপিজে হাসপাতাল ছেড়েছেন তামিম। হুইলচেয়ারে করে বের করে আনা হয় তাকে। এরপর অ্যাম্বুলেন্সে ওঠেন তামিম।

প্রটোকলসহ তামিমের অ্যাম্বুলেন্স আসে ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানেই পরবর্তী চিকিৎসা চলবে দেশসেরা ওপেনারের।

এদিকে জানা গেছে, তামিমকে দেখতে রাত ১০টায় এভারকেয়ার হাসপাতালে যাবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে কেপিজে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব বলেছিলেন, তামিম আপাতত শঙ্কামুক্ত হলেও তাকে ৭২ ঘণ্টা কোথাও স্থানান্তর না করাটাই হবে সবচেয়ে ভালো। স্থানান্তর করতে গেলে কোনো ঝুঁকি তৈরি হতে পারে।

তবে এতটা সময় অপেক্ষা করতে মন সায় দেয়নি তামিমের পরিবারের। তারা সিদ্ধান্ত নেন, সন্ধ্যার পরপরই তামিমকে নিয়ে আসা হবে ঢাকার এভারকেয়ার হাসপাতালে।

  • Related Posts

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস…

    Continue reading

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, শিগগির বিস্তারিত প্রকাশ হবে: ট্রাম্প

    ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, শিগগির বিস্তারিত প্রকাশ হবে: ট্রাম্প

    মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো ইসরায়েলের বন্ধুদেশ স্লোভাকিয়া

    মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো ইসরায়েলের বন্ধুদেশ স্লোভাকিয়া

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

    নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

    রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি

    রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি

    গ্রিসের গাভদোস উপকূলে ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    গ্রিসের গাভদোস উপকূলে ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২