বিক্ষোভে উত্তাল ইসরায়েলে ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়নের

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েলজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্ট্রাড্রট দেশজুড়ে ধর্মঘটের নির্দেশ দিয়েছে। গতকাল রোববার এ ঘোষণা দেওয়া হয়।

তেল আবিবসহ বিভিন্ন শহরে রোববার হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে আসেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তাঁরা। জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবি জানান।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ২৫১ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে ছয়জনের মরদেহ গত শনিবার দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজায় হামাসের হাতে এখনো ৯৭ জন জিম্মি আছে। মৃত্যু হয়েছে ৩৩ জনের।

গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। তবে জিম্মিদের স্বজনদের বিশ্বাস, এখনো যাঁরা জিম্মি আছেন, তাঁদের মুক্ত করতে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জিম্মি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ফোরাম বলছে, জিম্মিদের ফিরিয়ে আনতে আলোচনার মাধ্যমে জরুরি একটি চুক্তি করা দরকার ছিল। এক বিবৃতিতে বলা হয়, কয়েক মাসের মধ্যস্থতা প্রচেষ্টায় বিলম্ব আর অজুহাত না দেখালে ওই ছয় জিম্মি হয়তো এখনো বেঁচে থাকতেন।

একটি চুক্তিতে পৌঁছাতে জিম্মিদের পরিবার ইসরায়েলজুড়ে সাধারণ বিক্ষোভের ডাক দেয়। এর পরপরই ইসরায়েলের শক্তিশালী ট্রেড ইউনিয়ন হিস্ট্রাড্রট আজ সোমবার থেকে সর্বাত্মক ধর্মঘট পালনের নির্দেশ দেয়।

হিস্ট্রাড্রটের চেয়ার আর্নন ভার-ডেভিড এক বিবৃতিতে বলেন, ‘শুধু আমাদের হস্তক্ষেপই তাদের (সরকার) নাড়া দিতে পারে। জিম্মি মুক্তিতে রাজনৈতিক কারণে একটি চুক্তির অগ্রগতি হচ্ছে না। এটা অগ্রহণযোগ্য।’

গতকাল তেল আবিবে বিক্ষোভকারীরা একটি মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। পুলিশ এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছে তারা।

মরদেহ উদ্ধার হওয়া জিম্মিদের নাম প্রকাশ করেছে ইসরায়েল। তাঁরা হলেন কারমেল গ্যাট, অ্যাডেন ইয়েরুশালমি, হার্শ গোল্ডবার্গ-পলিন, আলেকসান্দার লোভানভ, আলমগ সারুসি এবং ওরি ড্যানিনো।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগার বলেছেন, ‘প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, আমরা সেখানে পৌঁছানোর অল্প সময় আগে হামাসের সদস্যরা তাঁদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে।’

কাতারে অবস্থানরত হামাসের কর্মকর্তা ইজ্জাত আল-রিশক বলেন, জায়নবাদীদের বোমার আঘাতে ওই জিম্মিরা নিহত হয়েছেন। তবে এ দাবি নাকচ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শিরা সলোমন জানান, খুব কাছ থেকে গুলি করে ছয় জিম্মিকে হত্যা করা হয়েছে।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’