এবার ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যেসব দেশ ভেনেজুয়েলার কাছ থেকে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে, তাদের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (২৪ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এসব তথ্য জানান। 

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শান্তিভঙ্গ করতে ইচ্ছাকৃতভাবে ভেনেজুয়েলা একদল দুষ্কৃতীকে আমাদের দেশে পাঠিয়েছে। এই অভিযোগের পর ভেনেজুয়েলার কাছ থেকে তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোকেও শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ফলে দেশটির সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে গেলে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয়। এমন কড়া নিষেধাজ্ঞা বলবৎ থাকার পরেও ভেনেজুয়েলার বাণিজ্যসঙ্গী দেশগুলোকে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে ওই দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যের সময়ে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে।

ভেনেজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন। তাই স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এই দুই দেশের ওপর। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনেছে ভারত।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভেনেজুয়েলার কাছ থেকে ২০২৩ সালের ডিসেম্বরে গড়ে প্রতিদিন ১ লাখ ৯১ হাজার ৬০০ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। আর ২০২৪ সালের জানুয়ারিতে ভেনেজ়ুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের অর্ধেকই এসেছে ভারতে। এ ছাড়া গত বছর ভেনেজুয়েলার কাছ থেকে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে মোদী সরকার।

  • Related Posts

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস…

    Continue reading

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, শিগগির বিস্তারিত প্রকাশ হবে: ট্রাম্প

    ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, শিগগির বিস্তারিত প্রকাশ হবে: ট্রাম্প

    মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো ইসরায়েলের বন্ধুদেশ স্লোভাকিয়া

    মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো ইসরায়েলের বন্ধুদেশ স্লোভাকিয়া

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

    নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

    রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি

    রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি

    গ্রিসের গাভদোস উপকূলে ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    গ্রিসের গাভদোস উপকূলে ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২