কানাডায় নির্বাচন ২৮ এপ্রিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ের মধ্যেই চলতি বছরের ২৮ এপ্রিল কানাডায় নির্বাচন হবে বলে ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোববার (২৩ মার্চ) তিনি এই ঘোষণা দেন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত কানাডায় ক্ষমতাসীন লিবারেল পার্টির অবস্থা বেশ খারাপ ছিল। তারা দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডার জাতীয় সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলেছে।

কী বলেছেন কানাডার প্রধানমন্ত্রী?

মার্ক কার্নি বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার নয় দিন পরে আমি নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। কারণ, ট্রাম্প যে হুমকি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই নির্বাচন জরুরি।

তিনি বলেছেন, ট্রাম্পের অন্যায্য বাণিজ্যিক ব্যবস্থার কারণে আমাদের সার্বভৌমত্ব বিপদের মুখে। আমরা ভয়ংকর সংকটের মুখে পড়েছি। কানাডার নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। দেশে বিনিয়োগ করা, দেশকে গড়ে তোলা ও এক রাখার কাজটা জরুরি।

কার্নি বলেছেন, এজন্যই আমি কানাডার মানুষকে বলছি, ইতিবাচক রায় দিন। আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেছি। গভর্নর জেনারেল, ব্রিটেনের রাজা চার্লসের প্রতিনিধি মেরি সিমন নির্বাচনের প্রস্তাব অনুমোদন করেছেন।

কার্নি বলেছেন, ট্রাম্প বলেছেন কানাডা কোনো দেশ নয়। তিনি চান, যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণ নিক। আমরা এটা হতে দেব না। এই অবস্থায় আমাদের একে অপরের উপর নির্ভর করতে হবে। তিনি আরও জানিয়েছেন, ট্রাম্প যতদিন কানাডার সার্বভৌমত্ব মেনে না নিচ্ছেন, ততদিন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান