মিশরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের অঙ্গসংগঠন ‘আহলে সুন্নাত ওয়াল জামাত মিশর’ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) রাজধানী কায়রোর দারাসা খেলার মাঠে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন প্রবাসের মাটিতে এক অনন্য ভ্রাতৃত্বের বন্ধনে রূপ নেয়।

সংগঠনটির অর্থ সম্পাদক মাহমুদ রেজা কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামিক সংগীত পরিবেশিত হয়, যা সবার হৃদয় ছুঁয়ে যায়। ইফতারের পূর্বে স্বাগত বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত মিশর শাখার উপদেষ্টা সাইমুম আল মাহাদি। তিনি রমজানের গুরুত্ব ও মিশরে রমজান উদযাপনের বৈচিত্র্যপূর্ণ দিকগুলো অত্যন্ত সুচারূভাবে উপস্থাপন করেন।

সংগঠনটির সভাপতি সাইয়েদ হাসান আজহারী তার বক্তব্যে উপস্থিত সবাইকে রমজানের শুভেচ্ছা জানান এবং ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন ও মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে তিনি সবাইকে রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে জীবন পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশি ছাত্রদের প্রিয় মুখ ওসামা হালদার আজহারী, যিনি একাত্মতা ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেন। এছাড়াও ‘বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মিশর’ (ইত্তেহাদ) এর নেতারাও এ মাহফিলে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানের মহিমা আরও বৃদ্ধি করে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত মিশর শাখার উপদেষ্টা মো. লোকমান আজহারী। তিনি মুসলিম উম্মাহর শান্তি, সৌহার্দ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

আনন্দ, ভ্রাতৃত্ব ও ধর্মীয় আবহে মোড়ানো এই ইফতার মাহফিল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। সুসজ্জিত আয়োজন ও বাঙালিয়ানায় ভরা ইফতার আয়োজন যেন এক টুকরো বাংলাদেশ হয়ে ধরা দেয় প্রবাসীদের কাছে।

এই আয়োজনে অংশগ্রহণকারীরা কেবল একটি ইফতার মাহফিলে যোগ দেননি বরং তারা পেয়েছেন এক অপূর্ব সৌহার্দ্যের অভিজ্ঞতা, যা রমজানের শিক্ষাকে আরও সুসংহত করেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী