রুচট্টগ্রাম-সন্দ্বীপটে ফেরি সার্ভিস চালু, উচ্ছ্বসিত এলাকাবাসী

অবশেষে স্বপ্নপূরণ হয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর। প্রথমবারের মত চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে চালু হয়েছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি সন্দ্বীপবাসী ও উপদেষ্টারা।

সোমবার (২৪ মার্চ) সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া থেকে প্রথমবারের মত যাত্রা শুরু করে ফেরি কপোতাক্ষ। পাঁচজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহন উপদেষ্টা।


প্রাথমিকভাবে ফেরি চালু হলেও সারা বছর নিরাপদে চলতে পারে এমন কোস্টাল ফেরি ভবিষ্যতে চালু করার আশাবাদ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের।


সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে জলরাশি ঘেরা সন্দ্বীপ মাত্র ৭৫০ বর্গকিলোমিটারের একটুকরা ভূখণ্ড। এ অঞ্চলের প্রায় চার লাখ বাসিন্দার যাতায়াত ব্যবস্থার জন্য রয়েছে কুমিরা-গুপ্তছড়াসহ ছয়টি নৌপথ। একটিমাত্র যাত্রীবাহী জাহাজে মানুষ যাতায়াত করতেন এত দিন। পাশাপাশি স্পিডবোট, কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার হতো। ঘটত অনেক দুর্ঘটনা। ছিল কাদা মাড়িয়ে হাঁটার দুর্ভোগ। ফেরি চালু হওয়ায় এসব দুর্ভোগ থেকে রক্ষা পেল সন্দ্বীপের বাসিন্দারা।

স্থানীয়রা জানান, সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের, সেই স্বপ্ন যেন সত্যি হল তাদের। সোমবার সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া থেকে প্রথমবারের মত যাত্রা শুরু করে ফেরি কপোতাক্ষ। এক ঘণ্টার একটু বেশি সময় পর যাত্রী, উপদেষ্টাদের নিয়ে এসে পৌঁছায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে। এ সময় সমুদ্রের নীল জলরাশি উপভোগ করতে করতে আসতে দেখা যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অন্য উপদেষ্টাদের।


ফেরি যখন সন্দ্বীপ এসে পৌঁছায় তখন অভ্যর্থনা জানাতে উপস্থিত হন হাজারো সন্দ্বীপবাসী।


এর আগে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় পাঁচ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। সকাল সোয়া ৮টার পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছায় উপদেষ্টাদের গাড়িবহর। শুরুতেই জেটি ঘাট-১–এ বিআরটিসি বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এরপর বাসে উঠে ঘুরে দেখেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এরপর ফেরিঘাট উদ্বোধন করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন তারা। ফেরি থেকে নেমে গুপ্তছড়া ঘাটের নামফলক উন্মোচন করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন: পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধন রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান।


সীতাকুণ্ডের বাশবাড়ীয়ার মূল ভূখণ্ড থেকে ১৮ কিলোমিটার অদূরে বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। এ দ্বীপের বাসিন্দাদের ভোগান্তির যেন শেষ ছিল না। ছোট-বড় নৌযানে কোনোমতে সন্দ্বীপ পৌঁছানো গেলেও ভাটার সময় দীর্ঘ কাঁদা পথ মাড়িয়ে তীরে উঠতে হত যাত্রীদের। তেমনি যাত্রা পথে দুর্ঘটনার হাতছানি ছিল নিয়মিত। বহুল প্রতীক্ষার পর ফেরি সার্ভিস চালু হওয়ায় ও ইতিহাসের স্বাক্ষী হতে পেরে খুশি সন্দ্বীপবাসী।


চট্টগ্রাম-সন্দ্বীপ সরাসরি ফেরি চালুর মাধ্যমে চার লাখ সন্দ্বীপবাসী নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা পাচ্ছেন। বাস, ট্রাক, ট্যাঙ্ক লরি, মিনিবাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন চলাচলের ফলে এই অঞ্চলের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক কামরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যেতে এক ঘণ্টা ১০ মিনিট সময় লাগছে। জোয়ার-ভাটা হিসেব করে প্রতিদিন যাওয়া-আসা মিলিয়ে চারবার ফেরি চলাচল করবে। ফেরিতে ছোট-বড় ৩৫টির মতো যানবাহন পরিবহন করা যাবে।


ইম্প্রুভড মিডিয়াম টাইপ (মাঝারি আকারের) ফেরি কপোতাক্ষর মাস্টার সামশুল আলম সাইফুল বলেন, ফেরিতে যানবাহনের পাশাপাশি ৬০০ জন যাত্রী চলাচল করতে পারবেন। তবে সন্দ্বীপ চ্যানেলে কিছু স্থায়ী জাল পাতা থাকে। রাতে চলাচল নিরাপদ করতে সেগুলো সরানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছি। তিনি আশ্বস্ত করেছেন, সেগুলো অপসারণ করা হবে।

  • Related Posts

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর বা কানাডা নয় ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারে স্থানীয় একটি অভিজাত হোটেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী এ জন্য সকলকে…

    Continue reading
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চললেও সেই প্রক্রিয়ার অংশ হবে না ইসরাইল। সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে এমন অবস্থান স্পষ্ট করেছেন…

    Continue reading

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত