ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ১

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অন্তত একজন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় এ হামলা ঘটে। এ ঘটনায় এরই মধ্যে সন্দেভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

তিন সপ্তাহ আগে এক ছুরি হামলায় এ শহরেই একজন নিহত ও অনেকে আহত হয়েছিলেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, এক ‘সন্ত্রাসী’ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন ও তাকে দ্রুত পরাস্ত করেছে সেখানে থাকা পুলিশ সদস্যরা। অবশ্য হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি, তবে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় ধারণা করা হচ্ছে যে তিনি ফিলিস্তিনি হতে পারেন।

হামলা সম্পর্কে যা জানা গেছে

সোমবার ওই বন্দুকধারীএকটি বাস স্টপে গাড়ি নিয়ে মানুষের মধ্যে ঢুকে পড়েন। এরপর তিনি সেখানে অবস্থানরতদের উপর প্রথমে তিনি ছুরি হামলা চালান ও তারপর গুলি চালান।

গুলিতে ৭৫ বছর বয়সি এক ব্যক্তি প্রাণ হারান বলে জানিয়েছে দ্য মেগান ডেভিড এডম এমার্জেন্সি সার্ভিসেস। ২০ বছর বয়সি আহত এক ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।

জরুরি সেবাদানকর্মীরা জানান, এক তরুণের চিকিৎসা করা হয়েছে। তিনি গাড়ির আঘাত পেয়েছিলেন ও হামলায় তার দেহে ক্ষতের সৃষ্টি হয়েছে।

যুদ্ধবিরতির পর প্রথম হামলা

মাত্র তিন সপ্তাহ আগে হাইফায় বাস স্টপে আরেক হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সোমবারের হামলা এমন এক সময়ে হলো যখন গাজায় হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি শেষ করেছে ইসরায়েল ও সেখানে বোমা হামলা ও স্থল অভিযান চলছে।

ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলো দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে শুরু হওয়া যুদ্ধের মাঝেই ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলে অগণতি হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইসরায়েলের হামলায় ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী