ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পঞ্চম বর্ষপূর্তির আয়োজন ১৭ এপ্রিল

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে পঞ্চম বর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে। আগামী ১৭ এপ্রিল বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল চেম্বারে এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

এসেক্সের মেফেয়ার ভেন্যুতে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র কাউন্সিলর মঈন কাদেরী। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য, থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামীর সভাপতিত্বে ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদের পরিচালনায় এই আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামছুদ্দোহা, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম সরকার, শওকাত আলী বেনু, মোহাম্মদ রশীদ, লাবনী রেজা, আরিফুর রহমান, ফাতেহা পলিসহ অন্যরা।

আলোচনাকালে বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত গণহত্যায় নিহত ঢাকা শিক্ষক ও বুদ্ধিজীবীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানান। এছাড়াও অনুষ্ঠানে আগত অ্যালামনাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তার স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে লন্ডন ও ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে অ্যালামনাইরা অংশ নেন। ইফতার পার্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের সিনিয়র অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ মজুমদার, তাসলিমা মীরা, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, ইউনূস শেখ, হালিম খাতুন, আনিসুর রহমান, শাফকাত হোসেন সাইয়েদ, ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়, রেহানা আক্তার, শায়লা শিমলা, আসাদ কিবরিয়া তানিন, রিয়াদ আসিফ আহম্মদ, আয়েশা আক্তার, সামসুন নাহার শোনিমা ও অন্যরা।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী