হালান্ডের গোল, বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের গোলবন্যা

বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত এক গোল করলেন ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হালান্ড। শুধু ওই এক গোলই নয়, মলদোভাকে পেয়ে রীতিমত গোল উৎসব করে নিয়েছে হালান্ডের দেশ নরওয়ে। প্রতিপক্ষকে হারিয়েছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নরওয়ে নেমেছিলো প্রথম ম্যাচ খেলতে। আই গ্রুপে নরওয়ের বাকি দুই সঙ্গী ইসরায়েল এবং এস্তোনিয়া। এই গ্রুপ ইসরায়েলও জিতেছে এস্তোনিয়ার বিপক্ষে।

নরওয়ে বিশ্বকাপ খেলেছিলো মোটে তিনবার। সর্বশেষ ১৯৯৮ সালে। তাও আরলিং হালান্ডের জন্মের ২ বছর আগে। এখন সেই হালান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।

যে কারণে, এবার নরওয়ের ফুটবলপ্রেমীদের আশা, হালান্ডদের হাত ধরে আবারও তারা মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। স্কেন্ডেনেভিয়ান দেশটি যে গ্রুপে রয়েছে, সেখান থেকে তাদের বিশ্বকাপে নাম লেখানোও অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে। যার শুভ সূচনাটা হয়ে গেলো প্রথম ম্যাচেই।

৫-০ গোলের মধ্যে দ্বিতীয় গোলটি করেন আরলিং হালান্ড। যেটার মধ্য দিয়ে তার অসাধারণ ক্যারিয়ারে গোলের সংখ্যা হয়ে গেলো ৩৯টি। ম্যাচ খেলেছেন মাত্র ৪০টি।

ডর্টমুন্ডের ডিফেন্ডার হুলিয়ান রিয়ারসন গোলের সূচনা করেন ম্যাচের পঞ্চম মিনিটেই। ২৩তম মিনিটেই গোল দ্বিগুণ করেন আরলিং হালান্ড। রিয়ারসনকে প্রথম গোলে অ্যাসিস্ট করা থেলো আসগার্ড করেন তৃতীয় গোল।

প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে (৪৩তম মিনিটে) আলেকজান্ডার সোরলথ করেন চতুর্থ গোল। ৬৯তম মিনিটে ম্যাচের ৫ম এবং শেষ গোল করেন অ্যারোন ডোনাম।

আরলিং হালান্ড এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ জয়ের স্বাদ পেয়ে গেছেন। এবার তার সামনে বড় চ্যালেঞ্জ দেশকে বিশ্বকাপের মত বড় কোনো টুর্নামেন্টে তুলে আনা। ২০২২ বিশ্বকাপ, ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তুলতে ব্যর্থ হয়েছিলেন। সামনে চ্যালেঞ্জ ২০২৬ বিশ্বকাপ।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি