কোহলি-সল্ট ঝড়ে উদ্বোধনী ম্যাচে উড়ে গেল কলকাতা

আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের শুরুটা ভালো হলো না। আগে ব্যাট করতে নেমে শুরুতে কুইন্টন ডি ককের উইকেট হারালেও সুনীল নারিন ও অধিনায়ক আজিঙ্কা রাহানের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকেই ছুটছিল রাইডাররা। কিন্তু ক্রুনাল পান্ডিয়া এক স্পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত কলকাতা চ্যালেঞ্জিং সংগ্রহ পেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে রান তাড়া করতে নেমে বিরাট কোহলির আরেকটি অনবদ্য ইনিংসের কাছে হার মানতে হয়েছে তাদের। ফিল সল্ট ও অধিনায়ক রজত পাতিদারও দিয়েছেন যোগ্য সঙ্গ।

শনিবার (২২ মার্চ) আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী  ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেট ও ২২ বল হাতে রেখে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এদিন ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৬.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বেঙ্গালুরুকে দারুণ শুরু এনে দেন ফিল সল্ট-বিরাট কোহলির উদ্বোধনী জুটি। মাত্র ৮.৩ ওভারেই ৯৫ রান তুলে ফেলে তারা। মূলত এই জুটিই কলকাতাকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

৩১ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৬ রান করা সল্টকে আউট করে এই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ওয়ান ডাউনে নামা দেবদূত পাড়িকালকে দ্রুতই ফেরান সুনীল নারিন। ১০ বলে ১০ রান করেন পাড়িকাল।

চার নম্বরে নামা রজত পাতিদারের সঙ্গে আরও একটি জুটি গড়েন ৪০০তম টি-টোয়েন্টি খেলতে নামা কোহলি। এই জুটি ২৩ বলেই ৪৪ রান যোগ করে। অধিনায়ক পাতিদার বৈভব অরোরার শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ১৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন।

মাইলফলকের ম্যাচে অর্ধশতক তুলে নেন কোহলি। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। লিভিংস্টোন ৫ বলেই ২ চার ও ১ ছক্কায় ১৫ রানের ক্যামিও খেলেন। কোহলি ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৯ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন।

কলকাতার পক্ষে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা ১টি করে উইকেট শিকার করেন। 

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা