২৮ বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২৮ বাংলাদেশিসহ ১৪৫ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।

রাজ্যের অভিবাসন বিভাগ গত ৩১ আগস্ট এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি স্টুলং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ১৪৫ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তাদের মধ্যে বাংলাদেশের ২৮ জন, ইন্দোনেশিয়ার ৭০, ভারতের ১৭, পাকিস্তানের ১৫, ভিয়েতনামের ৬, শ্রীলঙ্কার ২ এবং কম্বোডিয়ান একজন নাগরিক রয়েছেন। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায়া প্রবেশ করতে না পারেন সেজন্য তাদের ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের ফেরত পাঠানো হয়েছে। বন্দির সঞ্চয় এবং তাদের নিজ নিজ পরিবারের খরচে প্রত্যেক বন্দির প্রত্যাবাসনের টিকিটের অর্থায়ন করা হয়েছে।

এর আগে একই ডিটেনশন ক্যাম্প থেকে দুই ধাপে বাংলাদেশিসহ মোট ২২২ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর