ব্যাটিং বিপর্যয় মোহামেডানের, ২১৬ রানে থামলেন তামিম-মুশফিকরা

তামিম ইকবাল, রনি তালুকদার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (কাফ মাসল ইনজুরিতে খেলছেন না), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, আবু হায়দার রনির মত এক ঝাঁক তারকায় সাজানো কাগজে-কলমে এক নম্বর দল মোহামেডান। এরই মধ্যে ২ ম্যাচ হেরে খানিক পিছিয়ে, ষষ্ঠ রাউন্ড শেষে চার নম্বরে।

সেই জায়গা থেকে অন্তত এক ধাপ উঠতে সপ্তম রাউন্ডে ধানমন্ডি ক্লাবের সাথে জয় অতি জরুরি সাদাকালোদের। কিন্তু মেঘে ঢাকা আকাশের মত মোহামেডানের ভাগ্যাকাশেও শুক্রবার প্রথম সেশনে সূর্যের দেখা মেলেনি।

নুরুল হাসান সোহান আর কামরুল ইসলাম রাব্বির গড়া ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপাকে তামিম ইকবালের দল। ব্যাটিং বিপর্যয়ে পড়া মোহামেডানের পুঁজি ৬ উইকেটে মোটে ২১৬ রানের।

আগের রাতে এক পশলা হালকা বৃষ্টি হয়েছে। সকালের আকাশে রোদ ছিল না। মেঘ আর সূর্যের লড়াই চলেছে সারাবেলা। একটু আধটু বাতাস। খানিক সিমিং কন্ডিশন। স্বাভাবিকভাবে বোলাররা উইকেট থেকে একটু সাহায্য পেয়েছেন। তারপরও মোহামেডান ব্যাটারদের অ্যাপ্রোচ ছিল একটু বেশিই সতর্ক, সাবধানী ও রক্ষণাত্মক।

রনি তালুকদার (৬৪ বলে ৩৯), অধিনায়ক তামিম ইকবাল (৫৩ বলে ২৬) আর ওয়ানডাউন মাহিদুল ইসলাম অঙ্কন (৭৭ বলে ৪৪); মোহামেডানের প্রথম তিন ব্যাটারই রান করেছেন। তবে অনেক বেশি স্লো খেলে খুব কম স্ট্রাইকরেটে । যে কারণে রানও ওঠেনি। প্রায় নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটায় জুটিও হয়নি। আর তাই স্কোরবোর্ডের দৈন্য দশা।

ওপরের দিকে সবার স্ট্রাইকরেট খুব কম থাকতে রান গতি বাড়াতে সাইফউদ্দিন ৪ নম্বরে নামানো হয়। কিন্তু কোন কাজ হয়নি। অল্প সময়ে ৯ বল খেলেও রান খাতা খুলতে না পারা এই অলরাউন্ডার আউট হন কামরুল ইসলাম রাব্বির অফস্টাম্পের ফুটখানেক বল টেনে মারতে গিয়ে। ব্যাটের ভেতরের কানায় লেগে উইকেট ভেঙে দেয় বল।

এরপরের ধাক্কাটা ছিল বিশাল। ব্যর্থ মুশফিক। উইকেট ধীরগতির দেখে তাওহিদ হৃদয়ের আগে পাঠানো হয় মুশফিককে। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটারও কিছু করতে পারেননি। আগের ম্যাচে ৪৯ রান করলেও আজ দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি মুশফিক।

যারা মুশফিকের হঠাৎ ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছিলেন, তারা প্রিমিয়ার লিগে মুশফিকের ব্যাটিং দেখলে বুঝবেন- সঠিক সময় সঠিক সিদ্ধান্তই নিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার।

মুশফিকের ব্যাটিংয়ের সেই চিরচেনা ছন্দ হারিয়ে গেছে। সাধারণত মুশফিক উইকেটে আসলেই যেমন রান গতি সচল হয়ে যেতো, এখন তা নেই । যারা দীর্ঘ দিন মুশফিককে দেখে অভ্যস্ত, তারা এখনকার মুশফিককে দেখেও চিনবেন না। সিঙ্গেলস বের করতেও যেন কষ্ট হচ্ছে তার।

শূন্য রানে ধানমন্ডি পেসার কামরুল ইসলাম রাব্বির বলে রিটার্ন ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া মুশফিক ঠিক ২ ওভার পর ৬ রানে আউট হয়েছেন। আউট হওয়ার ধরন চিরচেনা। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের বলে স্লগ সুইপ করতে গিয়ে সোজা সীমানার ৮ গজ আগে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন দীর্ঘ সময় ‘মিস্টার ডিপেন্ডেবলের’ তকমাধারি মুশফিক।

তবুও রক্ষা। তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (২৪ বলে ২৬) আর আবু হায়দার রনি (১৩ বলে ১৮*) শেষ দিকে হাত খুলে কিছু রান করে দলকে দুইশ পার করে দিয়েছেন। এর মধ্যে ৬ নম্বরে নেমে ১০০+ স্ট্রাইকরেটে একটি হাফসেঞ্চুরি (৪৭ বলে ৫৩*) উপহার দিয়েছেন হৃদয়। আর ব্যাটে ভর করেই ২০০ পেরিয়েছে মোহামেডান।

ধানমন্ডির সবচেয়ে সফল বোলার অভিজ্ঞ কামরুল ইসলাম রাব্বি। ৫৪ রানে ৩ উইকেট দখল করেছেন এ পেসার। এছাড়া দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ (২/৩১) ও সানজামুল ইসলাম (১/৪৫) সমীহ জাগানো বোলিং করে মোহামেডানকে সোয়া দুইশর নিচে বেঁধে রাখেন।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি