ভুয়া নথিপত্রে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে ৫১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় প্রবেশকালে ভুয়া হোটেল বুকিংয়ের নথি ব্যবহার করার অভিযোগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, টার্মিনালের অ্যারাইভাল হলে ৬৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করার সময় এসব বাংলাদেশির নথিপত্রে বিভিন্ন অসংগতি ধরা পড়লে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে আটক করা হয়। পরিদর্শনের সময় বেশ কয়েকজন বাংলাদেশিকে অ্যারাইভাল হলের আশপাশে ঘোরাফেরা করতেও দেখে বিভাগটি।

বিবৃতিতে আরও বলা হয়, তাৎক্ষণিকভাবে কর্তব্যরত কর্মকর্তার কাছে তারা নথিপত্র জমা দিতে দেরি করে। এমনকি কয়েকজন বাংলাদেশি ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করে। এতে কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

একেপিএস জানায়, ৫১ জন বাংলাদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩-এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ভুয়া নথিপত্র ব্যবহারের পাশাপাশি অনেক বাংলাদেশিদের কাছে দেশটিতে থাকার পর্যাপ্ত রিঙ্গিত ছিল না। এছাড়া তাদের অবস্থানের স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছেন।

একেপিএস জানিয়েছে, আটক ৫১ জন বাংলাদেশিকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এছাড়া, দেশের প্রবেশপথগুলোতে নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সর্বদা বজায় রাখার জন্য একেপিএস দ্বারা ক্রমাগত পর্যবেক্ষণ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ জন বাংলাদেশিকে আটক করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি