মান্না দের গানে অ্যাকর্ডিয়ন বাজানো শিল্পী প্রতাপ মারা গেছেন

খ্যাতিমান অ্যাকর্ডিয়ন শিল্পী প্রতাপ রায় মারা গেছেন। তার পারিবারিক সূত্রে গণমাধ্যমকে জানানো হয়েছে, আজ (১ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কিছুদিন আগে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন এ শিল্পী। এরপর তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি।

শিল্পী প্রতাপ রায় ‘আমি যে জলসাঘরে’ কিংবা ‘রিম ঝিম ঘিরে সাওয়ান’ গানের মাতো অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সঙ্গে অ্যাকর্ডিয়ন পরিবেশন করে সবার নজরকাড়েন। সংগীতাঙ্গনে তিনি ‘বেবিদা’ নামেই পরিচিত ছিলেন।

প্রতাপ রায় বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী মান্নাদের অনেক গানের সঙ্গে অ্যাকর্ডিয়ন বাজিয়েছেন। এছাড়াও তিনি হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, শ্যামল মিত্রর সঙ্গে কাজ করেছেন। সেই সময়ের সব শিল্পী তাদের গানে অ্যাকর্ডিয়ন বাজানোর জন্য প্রতাপ রায়কে চাইতো। বলা চলে তিনি ছিলেন সব শিল্পীদের ভরসার জায়গা ছিলেন।

প্রতাপ রায়ের মৃত্যুতে সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্যর বলেন, ‘বেবিদার (প্রতাপ রায়) সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমি যখন ক্যারিয়ার শুরু করি সেই সময় থেকেই তার সঙ্গে আমার গভীর সম্পর্ক। তিনি জুনিয়র শিল্পীদের নানাভাবে উৎসাহ দিতেন।’

তিনি আরও বলেন, ‘একজন দক্ষ সংগীতশিল্পীও ছিলেন বেবিদা। সেই সঙ্গে তিনি একজন অসাধারণ মানুষও ছিলেন। সবদিক মানুষকে সব সময়ে সাহায্য করতেন এই মানুষটি।’ অ্যাকর্ডিয়ান শিল্পী প্রতাপ রায়ের মৃত্যুতে ভারতীয় সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করছেন।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর